বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হারলেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার আশা এখনো জিইয়ে আছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। ম্যাচে একদিকে লুইস দিয়াজ ও হ্যারি কেনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। শেষ দিকে কিলিয়ান এমবাপে একটি গোল শোধ করলেও সমতায় ফিরতে পারেনি রিয়াল। এক যুগেরও বেশি সময় পর রেয়ালের বিপক্ষে জয়ের দেখা […]
যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরও ইরানে হামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মার্কিন মিডিয়ার খবরে বলা হয়েছে, বুধবার সকালেও (৮ এপ্রিল) ইরানে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েল। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুদ্ধবিরতিতে ইসরায়েলও রাজি হয়েছে। এরপরেও ইরানে হামলার ঘটনা ঘটছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা জানালেও ইসরায়েলের পক্ষ […]
ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিলসহ সংসদে ৮টি বিল পাস হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত বিলও জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিলগুলো পাস হয়। বিলগুলোর ওপর ধারা অনুযায়ী কোনো সংশোধনী প্রস্তাব না […]
রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তেলের অভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িও অচল হয়ে পড়ছে। সোমবার (৬ এপ্রিল) সকালে নগরীর সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যান তেল ফুরিয়ে বন্ধ হয়ে গেলে সদস্যদের সেটি ঠেলে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। […]
বাংলাদেশ ক্রিকেটে আবারও বড় এক ধাক্কা লেগেছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। তার জায়গায় গঠন করা হয়েছে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি, যার নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার বিকেলে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এক সংবাদ সম্মেলনে এই নাটকীয় সিদ্ধান্তের কথা […]
জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, ‘আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কত লাখ মানুষ ভালোবাসা ও দোয়া নিয়ে আমার পাশে ছিলেন। দলীয় গণ্ডির ভেতর থেকে নির্বাচন করলে এই সৌভাগ্য আমার হতো না।’ […]
আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রেলমন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য জি কে গউছ ও লুৎফুজ্জামান বাবর। সোমবার (৭ এপ্রিল) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে এ মামলায় জবানবন্দি দেন তারা। এসময় নিজেদের […]
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলামকে উদ্দেশ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে দেওয়া সম্ভব নয়। মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন। এর আগে ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় সংসদে নিন্দা জানান রফিকুল ইসলাম। তিনি অফিস সময়ের […]
জ্বালানি তেল কেনার জন্য একটি অ্যাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের তিনি এ কথা জানান। জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বিভিন্ন দেশে জ্বালানির […]
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক সমাজ ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কার ও স্বাস্থ্যখাতে অবহেলার কারণে হামের ঝুঁকি বেড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। মঙ্গলবার (৭ এপ্রিল) […]