জ্বালানি তেল কেনার জন্য একটি অ্যাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের তিনি এ কথা জানান। জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বিভিন্ন দেশে জ্বালানির […]
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক সমাজ ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কার ও স্বাস্থ্যখাতে অবহেলার কারণে হামের ঝুঁকি বেড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। মঙ্গলবার (৭ এপ্রিল) […]
রাজধানীর লালবাগ থানার দায়ের করা বৈষম্যবিরোধী একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীতে শিরীন শারমিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার বৈষম্যবিরোধী একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুর সোয়া একটার […]
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার ভোলা পৌরসভা মহিলা জামায়াতের কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আদেশ দেন। পরে তিনি মুক্তি লাভ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি সংক্ষিপ্ত পোস্টে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।’ গত রোববার (৫ […]
ইরানের রেলব্যবস্থা ব্যবহার না করতে দেশটির জনগণকে সতর্ক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ট্রেনে ভ্রমণ করলে ‘জীবন ঝুঁকিতে পড়তে পারে’ বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ফারসি ভাষায় পরিচালিত তাদের এক্স (সাবেক টুইটার) চ্যানেলে প্রকাশিত এক বার্তায় এই সতর্কতা দেওয়া হয়। বার্তায় বলা হয়, ‘ইরানের নাগরিকদের প্রতি জরুরি সতর্কতা—আপনাদের নিরাপত্তার স্বার্থে অনুরোধ করা হচ্ছে, […]
জনপ্রিয় তামিল টেলিভিশন সিরিজ ‘কায়াল’ খ্যাত অভিনেত্রী সুভাশিনী বালাসুব্রমানিয়াম আর নেই। চেন্নাইয়ের ইয়াপ্পানথাঙ্গল এলাকায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। সোমবার (৬ এপ্রিল) অভিনেত্রীর মৃত্যুতে দক্ষিণী বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। সুভাশিনীর রহস্যজনক মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পুলিশের প্রাথমিক তদন্ত এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর আগে স্বামী বিপিন চন্দ্রের সঙ্গে ভিডিও […]
ইরানের হামলার আশঙ্কায় সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ সেতু ‘কিং ফাহাদ কজওয়ে’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কিং ফাহাদ কজওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ইরানি হামলার আশঙ্কায় ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে’ এ সেতুতে যান চলাচল […]
আইপিএল ২০২৬-এ অবশেষে পয়েন্টের খাতা খুলেছে কলকাতা নাইট রাইডার্স। তবে এই ম্যাচে জয় নয়, বরং ভাগ্য ভালো বলেই এক পয়েন্ট পেয়েছে তারা, পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায়। কলকাতার ইডেন গার্ডেন্সে সোমবার ম্যাচটি শুরু হলেও শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা। ওপেনিংয়ে দ্রুত উইকেট হারায় তারা, ফিন অ্যালেন করেন ৬ রান, আর ক্যামেরন গ্রিন ফেরেন […]
ইরানে যুদ্ধ শুরুর পর থেকেই দেশের জ্বালানি তেলের মজুত নিয়ে জনসাধারণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকট না থাকার দাবি করা হলেও ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, গ্রাহক-বিক্রেতার বিবাদ ও সংঘর্ষের অভিযোগ-সব মিলিয়ে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। এমন অবস্থার মধ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী […]
দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। মঙ্গলবার (৭ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।বুধবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট […]