শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে […]
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা নজিরবিহীন। এই ভেঙে পড়া সিস্টেম মেরামতের চ্যালেঞ্জ সরকার গ্রহণ করেছে। একইসঙ্গে বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য খাতের বাজেট ৫ গুণ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। বুধবার (৮ এপ্রিল) বিকেলে গুলশানের হোটেল সিক্স সিজনে সাইটসেভার্স ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিল্ডান […]
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন করে ঝড় উঠেছে প্রশাসনিক পরিবর্তন ঘিরে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করায় বিতর্ক ছড়িয়ে পড়েছে। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বিষয়টি […]
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভেতরে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র বলছে, মাঠপর্যায়ে সক্রিয় ও ত্যাগী নেত্রীদের পাশাপাশি পেশাজীবী, সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া হতে পারে। ইসি সূত্র জানায়, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে সংরক্ষিত নারী আসনে […]
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য ৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়েছে। মামলাটির মোট ৩০ আসামির মধ্যে ২৪ জনই পলাতক। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তাদের উপস্থিতিতেই রায় ঘোষণা করার কথা রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর […]
ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান ও বাসদের (মার্কসবাদী) কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান। বগুড়া-৬ আসনে ১২ ফেব্রুয়ারির জাতীয় […]
দেশের স্টার (তারকা) ক্রিকেটার তামিম ইকবালকে দিয়ে একটি অ্যাডহক কমিটি হয়েছে। আমরা এখানে বাপের দোয়া মায়ের দোয়া করি নাই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে সংসদে হাসনাত আবদুল্লাহ অভিযোগ […]
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে তারা হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৩ জন ভর্তি […]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া ১০ দফার যুদ্ধবিরতি প্রস্তাবটিকে আলোচনার জন্য ‘বাস্তবায়নযোগ্য’ বলে অভিহিত করেছেন। ট্রাম্প বলেন, আমরা ইরানের কাছ থেকে একটি ১০ দফার প্রস্তাব পেয়েছি। আমাদের বিশ্বাস, আলোচনার জন্য এটি একটি কার্যকর ভিত্তি হতে পারে। তিনি আরও বলেন, অতীতের বিরোধপূর্ণ প্রায় সবকটি বিষয়েই যুক্তরাষ্ট্র এবং ইরান ঐকমত্যে পৌঁছেছে। তবে আগামী দুই সপ্তাহ সময় […]
জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে। এর ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। বুধবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে বিলটি পাস হয়। সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সন্ত্রাসবিরোধী সংশোধন বিল ২০২৬ উত্থাপন করলে সর্বসম্মতভাবে কণ্ঠভোটে তা পাস হয়। এদিন অন্তর্বর্তী সরকারের জারি করা আরও ৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়। চিফ হুইপ নূরুল […]