সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন মন্তব্যের বিপরীতে কোনো মন্তব্য করতে রাজি হননি সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন (সাব-জুডিস) এবং জাতীয় সংসদের আলোচনা নিয়ে মন্তব্য করা তার সাজে না। বৃহস্পতিবার […]
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৪ মের মধ্যে। অভিনেতাকে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লিও ওরফে লুসি ও খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে করা মামলা নিয়ে এ রায় দেওয়া হয় আদালত থেকে। […]
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, ছেলে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের রায় হয়েছে। কিন্তু এই রায় কার্যকর হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় […]
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন এবং বাকি ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম রায় পরবর্তী এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। চিফ প্রসিকিউটর বলেন, এই মামলায় মোট ৩০ […]
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে তারা হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৭ জন ভর্তি […]
চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল অকটেন নিয়ে এলো মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী অয়েল ট্যাংকার এমটি সেন্ট্রাল স্টার। মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা জাহাজটি বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পতেঙ্গার ডলফিন জেটিতে ফেরার কথা রয়েছে। সেখানে অকটেন খালাস করা হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় এজেন্ট […]
জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ও ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। কিন্তু এই রায়ে সন্তুষ্ট নয় শহীদের পরিবার। তারা দাবি করেন, মূল অপরাধীদের সাজা আরও কঠোর হওয়া দরকার ছিল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন […]
বিচারিক স্বাধীনতা ক্ষুণ্ন হলে রাষ্ট্রের সামগ্রিক কাঠামো ও গণতান্ত্রিক ভিত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তিনি বলেন, সংবিধানের মৌলিক কাঠামোর অন্যতম প্রধান স্তম্ভ হলো বিচার বিভাগের স্বাধীনতা, আর সেই ভিত্তিকে দুর্বল করার যেকোনো প্রচেষ্টা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে বিপজ্জনক হয়ে উঠতে পারে। সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপের মাধ্যমে বিচার […]
জনপ্রিয় আমেরিকান র্যাপার কার্ডি বি প্রতারণার শিকার। বাংলাদেশি মুদ্রায় ৭৩ লাখ টাকা খুইয়েছেন তিনি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সম্প্রতি কার্ডি বি তার আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড হারান। এরপর ওই কার্ড ব্যবহার করে অজ্ঞাতনামা ব্যক্তিরা বাংলাদেশি মুদ্রায় ৭৩ লাখ টাকা খরচ করেন। নামী ব্র্যান্ডের পোশাক ক্রয়ে ব্যবহৃত হয়েছে খোয়া যাওয়া অর্থের অধিকাংশ। […]
শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে […]