যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান সেই প্রস্তাব ইতোমধ্যেই ওয়াশিংটনে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। সোমবার (১৮ মে) রয়টার্সকে পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানি সূত্রটি সংশোধিত প্রস্তাবটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। তবে দুই পক্ষের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কোনো সমঝোতায় আসতে দীর্ঘ সময় লাগবে কি না—এমন […]
এবারের ঈদুল আজহায়ও সংবাদপত্র শিল্পের কর্মীদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সোমবার (১৮ মে) সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই ২৭ মে থেকে […]
ব্রাজিলের স্কোয়াডের মূল আকর্ষণ নেইমার। প্রাথমিক দলে আছেন তিনি। ফিটনেসের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত মূল স্কোয়াডে টিকতে পারেন কি না তা জানার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। আজ সেই অপেক্ষার অবসান ঘটাবেন কোচ কার্লো আনচেলত্তি। রিও ডি জেনিরোতে মিউজিয়াম অব টুমোরোতে বাংলাদেশ সময় রাত ২টায় স্কোয়াড ঘোষণা করবেন ইতালিয়ান কোচ। ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল দলের চূড়ান্ত স্কোয়াড […]
বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৬৩টি হজ ফ্লাইটে ৬৩ হাজার ২৬১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, সোমবার (১৮ মে) সকাল ১০টা পর্যন্ত ১৬৩টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিন অনুযায়ী, গতকাল পর্যন্ত স্বাভাবিক কারণে ১৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং পাঁচজন নারী। মক্কায় […]
আগামী ২০২৬–২৭ অর্থবছরের জন্য রেকর্ড তিন লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ উন্নয়ন বাজেট অনুমোদন করা হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট পাস করা হয়েছে। […]
ঈদুল আযহা উপলক্ষে টানা ১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঈদুল আযহা উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের […]
বাংলাদেশের ৫টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার। সোমবার (১৮ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি এ আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ-কাতার যৌথ কমিটির […]
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবেনা বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। […]
দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছে কমিটি। এছাড়া সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কক্সবাজারের আকাশে পবিত্র […]
তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং বন্দরগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে নির্দিষ্ট কিছু এলাকায় ২৫ ও ২৬ মে বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে, ২০২৬) বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট’ (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে […]