রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে সরকারের নীতিমালার বৈধতাও প্রশ্নের মুখে পড়েছে। মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালত ঢাকার ফুটপাতে হকারদের স্থান বরাদ্দের বিদ্যমান ব্যবস্থা আইনগত ভিত্তি বহন […]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে এরইমধ্যে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান। অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলছে। তিনি বলেন, অতি সম্প্রতি ডুবুরিদের সক্ষমতা বাড়াতে ৭২টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে […]
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (১৯ মে) জামায়াত সেক্রেটারি মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান রবের দরবারে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন। এ সময় […]
দেশে উদ্বেগজনক হারে এইডস বাড়ছে। তরুণ-তরুণীদের মধ্যে এইচআইভি সংক্রমণ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জন এই মরণব্যাধিতে আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে প্রাণ হারিয়েছেন ২১৯ জন। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, নতুন শনাক্তদের ৪২ শতাংশই অবিবাহিত তরুণ-তরুণী। শুধু তাই নয়, দেশের ৪১টি জেলায় এখনো […]
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেনিয়ায় বিক্ষোভ-সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি মানুষ। দেশব্যাপী গণপরিবহন ধর্মঘটের সমর্থনে সাধারণ মানুষ রাস্তায় নেমে এলে পুলিশের সঙ্গে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। গত সোমবারের (১৮ মে) এই বিক্ষোভের পর দেশজুড়ে অন্তত ৩৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন। টেলিভিশনে […]
অস্ট্রেলিয়ার সিডনিতে এক প্রবাসী বাংলাদেশি পরিবারে ঘটে গেল ভয়াবহ এক হত্যাকাণ্ড। সিডনির দক্ষিণ-পশ্চিমের ক্যাম্পবেল টাউন এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে ৪৭ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। নিহত দুই সন্তানের বয়স যথাক্রমে ১২ ও ৫ বছর। দুজনেই ‘লার্নিং ডিফিকাল্টি’ বা বিশেষ চাহিদাসম্পন্ন (অটিজম বা বিকাশজনিত সমস্যা) শিশু ছিল […]
চুক্তির আশায় ইরানের নতুন হামলার পরিকল্পনা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকালই হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, ইরানের সময় ফুরিয়ে এসেছে। যে কোনো সময় ভয়াবহ হামলার ইঙ্গিতও দেন তিনি। তবে একদিন পরই এ হুমকি থেকে সরে এসেছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে একটি চুক্তির সম্ভাবনা দেখা দেওয়ায় তিনি হামলা থেকে সরে এসেছেন। ট্রাম্প আরও বলেন, উপসাগরীয় মিত্রদেশগুলোর […]
রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মঙ্গলবার (১৯ মে) ভোরে দুইতলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। সকাল ৭টায় যা নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৭টায় কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে আনা […]
বিশ্বজুড়ে নগরজীবনের সঙ্গে পাল্লা দিয়ে জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বাড়ছে বায়ুদূষণ, আর এর চাপ ক্রমেই তীব্র হচ্ছে জনবহুল শহরগুলোতে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। মঙ্গলবার (১৯ মে) সাতসকালেই বিশ্বে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। এদিন সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর ১৭৮, যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর […]
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহোৎসবকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোচ কার্লো আনচেলোত্তি সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে এই শক্তিশালী দল ঘোষণা করেন। যে স্কোয়াডে সবচেয়ে কাঙ্খিত নাম নেইমার। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হবে না নেইমারের। ৫৫ জনের প্রাথমিক তালিকায় নাম উঠলেও চূড়ান্ত দলে তার অন্তর্ভুক্তির অনিশ্চয়তা […]