রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম মো. মাহিম মিয়া। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কাজলা স্কুল গলি এলাকায় এ ঘটনা ঘটে। ১৫ বছর বয়সী মাহিম মিয়া কিশোরগঞ্জ সদরের দ্বীন ইসলামের ছেলে। সে কাজলা এলাকায় থেকে স্থানীয় একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়তো। মাহিমের ভগ্নিপতি মো. রাফি জানান, রবিবার রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা […]
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন, নতুন মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত আছে। নতুন প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিন সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিদায়ের সুর। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ। অপরদিকে, নতুন মন্ত্রিসভার সদস্যদের […]
গ্রুপ বি-তে টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই এখন জমজমাট হয়ে উঠেছে। জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার হারের পর সুপার এইটে যাওয়ার সমীকরণ আরও জটিল হয়েছে। ওমান ছাড়া বাকি চার দলেরই এখনও সুযোগ রয়েছে পরের রাউন্ডে উঠার। বর্তমান পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দুই ম্যাচ খেলে দুটোতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। শ্রীলঙ্কা নেট রান রেটে (+৩.১২৫) এগিয়ে থাকায় […]
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ভিডিও, ছবি এবং আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এসব কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বাড়িয়ে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে ঝুঁকির মুখে ফেলছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আসল নোটের ডিজাইন […]
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুফতি রেজাউল করিমের বাসায় যাচ্ছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তারেক রহমান চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। এরআগে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমে জামায়াত আমির ডা. শফিকুর […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনে ভোটাধিকার প্রয়োগ করেছেন মোট ১৭ লাখ ২১ হাজার ৩২৮ জন ভোটার। এর মধ্যে বাতিল হয়েছে ৪০ হাজার ২৭৯ ভোট। এসব আসনের মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা একই দিন দুটি শপথ নেবেন। একটি সংসদ সদস্য হিসেবে। অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। আগামীকাল মঙ্গলবার সকালে প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তারা। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ নেবেন। নির্বাচিত এমপিদের দুটি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ […]
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে হঠাৎ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধনসহ বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এজন্য […]
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথ নিয়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রায় ১২শ’ দেশি-বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। সংসদ সচিবালয় […]
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একদিকে আনুষ্ঠানিকভাবে নেতিবাচক অবস্থান নিলেও, অন্যদিকে দলটির নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ অনানুষ্ঠানিকভাবে ভোটাধিকার প্রয়োগসহ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ফলে দলটির উভয় ভূমিকার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছে সংস্থাটি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে ‘ত্রয়োদশ […]