আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। এর আগে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের আনুষ্ঠানিক যোগদান ঘোষণা করেন। প্রতিমন্ত্রী জানান, আগামী এক বছরের […]
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এন্টনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৯ মে) ঢাকায় মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, অভিবাসন, গণমাধ্যম সহযোগিতা এবং প্রযুক্তিগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, […]
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত না হয়ে এর নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন […]
বগুড়া সিটি করপোরেশনের (বসিক) প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়েছে। আগামীকাল (২০ মে) থেকেই বগুড়া পৌরসভা বিলুপ্ত হয়ে সিটি করপোরেশন হিসেবে কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলি। মঙ্গলবার (১৯ মে) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে বগুড়া […]
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সারাদেশে নতুন ফায়ার স্টেশন নির্মাণ, অ্যাম্বুলেন্স সংগ্রহ, জনবল বৃদ্ধি, ডুবুরি ইউনিট সম্প্রসারণ এবং আধুনিক প্রশিক্ষণ সুবিধা গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে। মঙ্গলবার (১৯ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬, পাসিং আউট প্যারেড ও পদক […]
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে। নির্ধারিত সময়কে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে। […]
পরিবার-পরিজন নিয়ে ঈদুল আজহা উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরবে লাখো মানুষ। ঈদযাত্রার প্রস্তুতি হিসেবে ট্রেনের সঙ্গে সংযুক্ত হচ্ছে বাড়তি শতাধিক কোচ। বাড়তি কোচের জোগান দিতে নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত সময় কাজ করে পুরাতন কোচ মেরামতে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা। প্রয়োজনের মাত্র ২৩ শতাংশ জনবল, বাজেট স্বল্পতা, উপকরণ সরবরাহসহ নানা […]
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ মে) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে […]
জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে দিনব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা। অংশ নিয়েছে দেশের ৮টি বিভাগের প্রতিযোগিরা। সকাল থেকেই দৌড়, সফটবল, ফুটবলসহ নানা ডিসিপ্লিনের প্রতিদ্বন্দ্বিতায় মাতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা। জেলা-বিভাগ পর্যায় পাড়ি দিয়ে প্রতিভাবানদের নিয়ে রাজধানীত অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। এই একটা দিনের জন্য অপেক্ষায় থাকেন শিশুরা। […]
সিঙ্গাপুরকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র। অবকাঠামো, পিপিপি, পরিবহন এবং প্রযুক্তিখাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। সোমবার (১৮ মে) বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহের সঙ্গে সৌজন্য সচিবালয়ে মন্ত্রীর সাক্ষাৎকালে তিনি এসব […]