ময়মনসিংহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়ার মধ্যেও সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। নামাজ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ। প্রধান ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। জামাতে স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, […]
ঈদুল আজহার নামাজ শেষে রাজধানীর জাতীয় ঈদগাহে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় নিরাপত্তা প্রোটোকলের গণ্ডি পেরিয়ে তিনি মুসল্লিদের কাছে যান, হাত মেলান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের পর এ দৃশ্য দেখা যায়। নামাজ শেষে ঈদগাহ প্রাঙ্গণ ছাড়ার আগে তারেক রহমান উপস্থিত […]
ঈদের নামাজ শেষে দেশ ও জনগণের স্বার্থে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে তিনি এ কথা বলেন। এর আগে নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল […]
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই জামাতে অংশ নেন। ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় […]
ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে বইছে উৎসবের আমেজ। ঈদের নামাজ আদায়, পশু কোরবানি এবং আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে দিনটি পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদ উপলক্ষ্যে রাষ্ট্রপতি […]
আজ পবিত্র ঈদুল আজহা। মুসলিমদের অন্যতম বড় এ উৎসবের প্রধান খুশির উপলক্ষ্য পশু কোরবানি। কিন্তু প্রকৃতির একটু বৈরীভাব সে খুশিতে জল ঢেলে দিতে পারে। তাই আগেভাগেই জেনে রাখা ভালো, ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া। শঙ্কার বিষয় হলো, বৃহস্পতিবার (২৮ মে) ঈদ উৎসবে বৃষ্টি বাগড়া দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন […]
সারা বিশ্বে এখন ঈদুল আজহার আনন্দ। সৌদি আরবসহ কয়েকটি দেশে বুধবার (২৭ মে) পালিত হয়েছে মুসলমানদের অন্যতম বড় এই উৎসব। রাত পোহালে বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশেও ঈদ। সারাদেশ ভাসবে আনন্দে। কিন্তু আনন্দের বদলে ভারতের মুসলিমদের মনে এখন শুধুই আতঙ্ক। বুধবার (২৭ মে) সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভারতের কয়েকটি রাজ্যে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার […]
১ জুন রামিসা হত্যা মামলার বিচারের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমি বলেছিলাম এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যা মামলার চার্জশিট হবে। আপনারা দেখেছেন, এক সপ্তাহ পূরণ হওয়ার আগেই চার্জশিট দাখিল করেছি। আমরা রামিসা হত্যাকাণ্ডের বিচারের এ প্রক্রিয়াকে ন্যায় বিচারের মানদণ্ডে যেমন স্বচ্ছতা রাখতে চেয়েছি, ঠিক একইভাবে যারা এ ধরনের অপরাধে […]
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তাকে ‘অত্যাচারী শাসক’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, নিপীড়ন ও আগ্রাসন চালানোর কারণে একদিন মুসলিমরা ঐক্যবদ্ধভাবে নেতানিয়াহুকে একটি কঠোর ও উপযুক্ত শিক্ষা দেবে। বুধবার ইস্তাম্বুলের কামলিকা মসজিদে ঈদুল আজহার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। […]
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে একাধিক ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত […]