প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বর্তমান বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে কেবল একটি কর্তব্য নয়, বরং মানবতার প্রতি এক বড় নৈতিক দায়িত্ব মনে করে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। । মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ‘ফ্রাংকোফোন পরিবেশে শান্তিরক্ষা’ বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দেওয়া […]
দেশের আম বিশ্ববাজারে অন্যতম রপ্তানিপণ্যে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, বাংলাদেশের মাটি ও আবহাওয়া কৃষিপণ্য উৎপাদনের জন্য বিশ্বের অন্যতম উপযোগী। তবে নীতিগত ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত ‘আম রপ্তানির শুভ উদ্বোধন’ অনুষ্ঠানে […]
ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের ধাক্কা লেগেছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সোয়া ৪টার […]
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং দেশীয় উৎপাদন দেশের চাহিদা পূরণে সক্ষম। আজ (বৃহস্পতিবার) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ অনুষ্ঠিত “কোরবানি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় (মাংস প্রক্রিয়াজাতকারী, চামড়া সংরক্ষণকারী এবং ভেটেরিনারি মেডিকেল টিম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটির আয়োজন করে প্রাণিসম্পদ অধিদপ্তর। দেশীয় খামারিদের […]
ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে বলে নির্দেশ দিয়েছেন দেশটির নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি। আজ বৃহস্পতিবার (২১ মে) এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সুপ্রিম লিডার বলেছেন ইরানের ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না। এমন নির্দেশনার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় নিজেদের অবস্থান কঠোর করেছে তেহরান। দখলদার ইসরায়েলের কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের […]
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া দ্রুতই শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রামিসা হত্যাকাণ্ড ও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রো-অ্যাকটিভ কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার গঠনের পর এ জাতীয় […]
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৯৮৮ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ, এ সময়ে গড়ে প্রতিদিন দেশে এসেছে ১৩ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ তথ্য […]
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খন্দকার মুশফিকুর রহমান। উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, […]
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে। একইসময়ে দেশে হাম ও হাম উপসর্গে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যা চলতি বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক রোগী। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, […]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডে আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেওয়া হবে। তিনি বলেন, বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের৷ আমরা আশা করি সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে৷ বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা ও সাম্প্রতিক ইস্যুতে এক ব্রিফিংয়ে এসব […]