জাতীয় চিড়িয়াখানার একটি খাঁচার সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে ছবি তুলছিলেন শাফায়াত আহমেদ। পাশে থাকা ছোট ভাই শাহীন আল আমিন বারবার খাঁচার ভেতরের সাদা মহিষটির দিকে আঙুল তুলে বলছিল, ওইটাই ডোনাল্ড ট্রাম্প। আশপাশে থাকা দর্শনার্থীদের কেউ ভিডিও করছিলেন, কেউ আবার পরিবার নিয়ে প্রাণীটিকে দেখছিলেন আগ্রহভরে। ঈদের ছুটিতে রাজধানীর জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে গোলাপি আভাযুক্ত […]
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে অসুস্থতা ছাড়াও বিভিন্ন কারণে এবার ৩১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত হাজি হিসেবে বগুড়া সদরের মো. আ. করিম (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মক্কায় স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) প্রকাশিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়মিত হজ বুলেটিনে এই মৃত্যুর তথ্য জানানো হয়ছে। বুলেটিনে জানানো […]
শান্তিপূর্ণ সহাবস্থানই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী হজরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এদিন রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়। জামাতে অংশ […]
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৭৭টি শিশু। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে […]
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকালে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জুবাইদা রহমান বনানী সামরিক কবরস্থানে যান। প্রথমে প্রধানমন্ত্রী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এরপর প্রধানমন্ত্রী ও জুবাইদা […]
রাজধানী ঢাকাসহ দেশের আট জেলায় বিকেলের মধ্যে ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২৮ মে) অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য সংশোধিত সতর্কবার্তায় বলা হয়েছে, আজ বেলা ১টা ১৫ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পূর্বাভাস কার্যকর থাকবে। […]
পবিত্র ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে সবাইকে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহা উপলক্ষ্যে এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান। ঈদের দিন সকালে বঙ্গভবনে ধারণ করা এই ভিডিও বার্তায় রাষ্ট্রপতি দেশবাসী এবং বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা […]
তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮ টায় নরসিংদীর প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন। নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সরদার মো সাখাওয়াত […]
ঈদের দিন গোপালগঞ্জের বেদগ্রামে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেদগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের তীব্র সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার […]
সরকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈ দুল আজহার নামাজ শেষে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের দিনে একটি বার্তা দিতে চাই, আমরা যেন জাতীয় ঐক্য ও সমৃদ্ধির জন্য এবং জাতির কল্যাণে সবাইকে নিয়ে সামনের দিকে […]