ঈদুল আজহাকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। সড়কপথ থেকে রেলপথ অপক্ষেমাণ স্বস্তির যাত্রা হওয়ায় ট্রেনে ভিড় করছেন যাত্রীরা। ট্রেন ছাড়তে কিছুটা দেরি হলেও সবার চোখে-মুখে উচ্ছ্বাস রয়েছে। অন্যদিকে, দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। যদিও কিছু রুটে বাড়তি চাপের কারণে ভোগান্তির কথাও বলছেন কেউ কেউ। শনিবার (২৩ মে) ঢাকার কমলাপুর-বিমান […]
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. খোকন ব্যাপারী ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা মো. আব্দুল করিম ব্যাপারীর ছেলে। ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চুমুরদী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশ থেকে মহাসড়ক পার হয়ে উত্তর পাশে যাচ্ছিলেন খোকন ব্যাপারী। এ […]
স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২২ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে জানানো হয়, এ প্রদর্শনীতে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের […]
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৩ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের […]
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক করতে আগামীকাল রোববার (২৪ মে) থেকে ১০টি বিশেষ (ঈদ স্পেশাল) ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে গত ২৩ মে থেকে টানা পাঁচ দিন ঈদযাত্রার নিয়মিত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ের বিশেষ ট্রেন চলাচলের সূচি অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচল […]
ঈদুল আজহার যাত্রায় ট্রেনে কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। শনিবার (২৩ মে) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রেল সচিব বলেন, আমরা তৎপর আছি। ইন্টার ডিপার্টমেন্ট সমন্বয় করছি। আশা করছি একটা স্বস্তিদায়ক ঈদযাত্রা আমরা দেখতে পাবো। তিনি বলেন, আমরা চেষ্টা করবো […]
রাশিয়ায় ভালো চাকরির আশায় গিয়ে যুদ্ধে জড়িয়ে প্রাণ হারিয়েছেন আরও দুই বাংলাদেশি যুবক। নিহতরা হলেন মাদারীপুরের সুরুজ কাজী (৩৫) এবং কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসেন (২৪)। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় কুমিল্লার ইউসুফ খান নামের আরেক বাংলাদেশির মৃত্যুর খবরও জানা গেছে। এ নিয়ে রুশ বাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো অন্তত ৩৯ […]
নানা আলোচনা–সমালোচনার পর অবশেষে শনিবার (২৩ মে) থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হচ্ছে। এদিন স্কুল খোলা রাখার পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২২ মে) রাত ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া। তিনি বলেন, ‘শনিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের […]
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ঝিনাইদহে এনসিপি নেতা […]
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত আট শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক এখনো খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনার সময় […]