জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের ফাঁকে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠকের তালিকায় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী […]
এশিয়ান গেমসে নারী ক্রিকেটের সেমিফাইনালের লড়াই নিশ্চিত হয়েছে। কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে উঠেছে ভারত। ফলে আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। জাপানের করোগি স্পোর্টস পার্কে টসে জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। স্বাগতিক দলের মেয়েরা নির্ধারিত ইনিংসে তুলতে পারে মাত্র ৫৭ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটাররা শুরু […]
দেশের নন্দিত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ও ইমতিয়াজ বর্ষণ। ৬০ মিনিট দৈর্ঘ্যের মনস্তাত্ত্বিক ড্রামা ঘরানার এই ওয়েব ফিল্মের নাম ‘সেপারেশন’। এরই মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে দ্রুতগতিতে এগিয়ে চলছে এর শুটিং। পরিচালনা সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার ৩০০ ফুট এলাকার একটি শুটিং হাউসে […]
ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে বড় পর্দায়। ভারতরত্নপ্রাপ্ত এই সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বড় বাজেটের এই জীবনীভিত্তিক চলচ্চিত্রটি একাধিক ভারতীয় ভাষায় নির্মাণ করা হবে। ছবিটি পরিচালনা করবেন দক্ষিণী নির্মাতা গৌতম তিন্নানুরি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক বছর গবেষণার পর ছবিটির […]
২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের শুটিং দিয়ে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেছিলেন চয়নিকা চৌধুরী। দেখতে দেখতে পেরিয়ে গেছে ২৫ বছর। এই সময়ে চার শতাধিক নাটক নির্মাণের পাশাপাশি ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’ নামে দুটি চলচ্চিত্রও নির্মাণ করেছেন তিনি। তবে চলচ্চিত্রে কাজ করলেও টেলিভিশন নাটক থেকে কখনো দূরে সরে যাননি। নির্মাণজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এবারও […]
ব্যক্তিজীবনে নতুন সম্পর্কে জড়িয়েছেন ব্রিটিশ-ব্রাজিলীয় অভিনেত্রী কায়া স্কোডেলারিও। ‘দ্য জেন্টলম্যান’ সিরিজের পরিচালক ও চিত্রনাট্যকার এরান ক্রিভির সঙ্গে তাঁর প্রেমের খবর এখন আলোচনায়। এটি কায়ার চতুর্থ প্রেমের সম্পর্ক বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। নতুন সম্পর্কের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সময় পার করছেন কায়া। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য জেন্টলম্যান’-এর দ্বিতীয় মৌসুমে সুসি গ্লাস চরিত্রে অভিনয় করে নতুন করে […]
ভারতীয় সিনেমার ইতিহাসে শাবানা আজমির নাম উচ্চারিত হয় আলাদা মর্যাদায়। পাঁচ দশকের বেশি দীর্ঘ অভিনয়জীবনে তিনি শুধু চরিত্রে অভিনয় করেননি, বরং নারীর অধিকার, আত্মমর্যাদা ও সামাজিক বাস্তবতার নানা দিকও পর্দায় তুলে ধরেছেন। আজ ১৮ সেপ্টেম্বর ৭৬ বছরে পা দিলেন এই কিংবদন্তি অভিনেত্রী। ১৯৫০ সালে হায়দরাবাদে জন্ম শাবানা আজমির। তাঁর বাবা কবি কাইফি আজমি এবং মা […]
ভারতের কেরালার সংগীত ও কাব্যা দম্পতি নিজেদের বাড়িকে গড়ে তুলেছেন প্রায় স্বনির্ভর এক জীবনব্যবস্থায়। বাড়ির বাগান থেকে আসে সবজি, গরু ও মুরগি থেকে মেলে দুধ ও ডিম। রান্নার জ্বালানি তৈরি হয় গোবর ও রান্নাঘরের জৈব বর্জ্য থেকে। আর ঘরের বিদ্যুতের বড় অংশ আসে সৌরশক্তি থেকে। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণের পর […]
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের তিন নদীর মোহনা ও গঙ্গামতী এলাকায় দেখা মিলছে বিপুলসংখ্যক ঝিনুকের। নীল সমুদ্রের জলরাশি আর বালুচরে ছড়িয়ে থাকা অসংখ্য সাদা ঝিনুকের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর দৃশ্য। প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে এসে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, তিন নদীর মোহনা ও গঙ্গামতী এলাকার সৈকতের বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য ঝিনুক ছড়িয়ে […]
প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর তাঁর সাবেক স্বামী ও যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লসকে দেখে মনে হয়েছিল, তিনি যেন ‘লটারি জিতেছেন’—এমন দাবি করেছেন ডায়ানার ভাই চার্লস স্পেন্সার। নিজের নতুন বইয়ে এ দাবি করেছেন স্পেন্সার। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে বইটির নতুন একটি অংশ প্রকাশিত হলে বিষয়টি সামনে আসে। স্পেন্সারের ভাষ্য অনুযায়ী, ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর খবর […]