সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্র হয়েছে। এসব হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইফ এলাকায় হুতিদের একটি ড্রোন প্রতিহত করা হয়। এ ঘটনায় সৌদি আরবে বসবাসকারী এক ইয়েমেনি নাগরিক নিহত এবং […]
অভিবাসন নীতিতে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে অস্ট্রেলিয়া। নতুন নীতিমালায় বিদেশি শিক্ষার্থীদের এক ভিসা থেকে অন্য ভিসায় যাওয়ার সুযোগ সীমিত করা, পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ এবং ভ্রমণ ভিসার অপব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ক্যানবেরার ন্যাশনাল প্রেসক্লাবে এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক মন্ত্রী টনি বার্ক নতুন ভিসা বিধিনিষেধের রূপরেখা তুলে […]
নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভের পর পাকিস্তানশাসিত কাশ্মীরে ১০০ দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট সেবা সীমিত রয়েছে। মোবাইল ডেটা ও ব্রডব্যান্ড সংযোগ বন্ধ থাকায় শিক্ষা, অনলাইন ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটছে। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ জুন থেকে অঞ্চলটিতে আংশিক ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। বিক্ষোভের পর তিন ধাপে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যার […]
বিশ্ববাজারে আবারও বেড়েছে সোনার দাম। বড় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের হিসাব-নিকাশের মধ্যেই শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মূল্যবান ধাতুটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এদিন স্পট সোনার দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬১ ডলারে উঠেছে। এর আগের দিনও সোনার দাম ২ শতাংশের বেশি বেড়েছিল। বৃহস্পতিবার ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদহার কিছুটা কমে […]
শেরপুরের শ্রীবরদী সীমান্তে গারো পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠেছে অপরূপ সৌন্দর্যের এক জনপদ—হারিয়াকোনা। ঝর্ণার বুকে জেগে ওঠা বালুচর, সবুজে ঢাকা উঁচুনিচু টিলা আর পাহাড়ি প্রকৃতির সঙ্গে মিশে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা এ গ্রামটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। শ্রীবরদী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হারিয়াকোনা। এর মধ্যে ১৫ কিলোমিটার সড়ক পাকা হলেও বাকি পাঁচ কিলোমিটার পথ […]
কুমিল্লার হোমনা উপজেলার বাবরকান্দি গ্রামের মো. শাহ আলীর শখের ময়ূর পালন এখন পরিণত হয়েছে সফল খামারে। ২০১৯ সালের ডিসেম্বরে ১ লাখ ৬৫ হাজার টাকা দিয়ে এক জোড়া ময়ূর কেনার মধ্য দিয়ে শুরু হয় তার পথচলা। সেই সাতটি ময়ূর থেকেই বংশবিস্তার করে বর্তমানে তার খামারে রয়েছে ৮৫টি ময়ূর। যার আনুমানিক মূল্য প্রায় ২৮ লাখ টাকা। শাহ […]
সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের প্রস্তাবিত এই চুক্তি বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর একটি সৌদি সামরিক বাহিনীর সক্ষমতায় যুক্ত হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুদ্ধবিমান বিক্রির মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ন্যাটোর […]
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানানো হয়। পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। জন্মদিনে আপনার জন্য রইল অনেক শুভকামনা। ভারতের জনগণের প্রতি […]
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। এছাড়াও জাহাজগুলোকে স্বাগত জানাতে […]
ইয়েমেনের হুতি আন্দোলনের নেতা আবদুল-মালিক আল-হুতি সৌদি আরবের বিরুদ্ধে পবিত্র নগরী মক্কাকে রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেওয়া প্রায় এক ঘণ্টার ভাষণে তিনি এ অভিযোগ করেন। ভাষণে আল-হুতি বলেন, সৌদি আরব হুতি যোদ্ধাদের বিরুদ্ধে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ তুলছে। কিন্তু প্রকৃতপক্ষে ইয়েমেনে নিজেদের রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের জন্য […]