বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল জানিয়েছেন, ক্যারিয়ারে এখন পর্যন্ত ‘হাজারবার’ বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। তাঁর মতে, অনেক মানুষ নিজেদের মন্তব্য বা আচরণ যে বর্ণবাদী, সেটিও বুঝতে পারেন না। ২০২৪ সালের অক্টোবরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচে ইয়ামাল, রাফিনিয়া ও আনসু ফাতিকে বর্ণবাদী গালাগাল করার দৃশ্য ভিডিও ফুটেজে ধরা পড়েছিল। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সান্তিয়াগো বার্নাব্যুতে। এ […]
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানকে কারাগার থেকে মুক্ত করতে ব্রিটিশ সরকারের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ডেইলি মেইল-এ প্রকাশিত এক কলামে তিনি ইমরানের কারাবন্দি জীবন ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত তাঁর মুক্তির দাবি জানান। বরিস জনসনের বর্ণনা অনুযায়ী, ৭৩ বছর বয়সী ইমরান পাকিস্তানের একটি কারাগারের ছোট, […]
ইসলামে মানুষের জীবনে সম্পদের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক, আত্মীয়তার বন্ধন ও পরিবারের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনের সুরা আনফালের প্রথম আয়াতেও গনিমতের সম্পদ নিয়ে প্রশ্নের প্রসঙ্গে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আয়াতটিতে বলা হয়েছে, গনিমতের সম্পদের বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার আল্লাহ ও তাঁর রাসুলের। এরপরই মুমিনদের আল্লাহকে ভয় করতে এবং নিজেদের পারস্পরিক […]
চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য, ওষুধসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। বিজিবি জানায়, এদিন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীন […]
‘ভক্ত কবীর জাতে জোলা, প্রেমভক্তিতে মাতোয়ালা, ধরেছে সে ব্রজের কালা দিয়ে সর্বস্ব ধন তাই’—ফকির লালন শাহের এই গানের বাণীকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হয়েছে কবীর-লালন ভাবসংগীত উৎসব। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে লালন বিশ্ব সংঘের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন আর […]
শেয়ারবাজারে আসার প্রস্তুতির মধ্যেই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল বাজারে আনার কথা ভাবছে অ্যানথ্রপিক। বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য নতুন মডেলটির প্রকাশের সময় এখনো নির্ধারণ করা হয়নি। নিরাপত্তা যাচাইসহ বিভিন্ন বিষয় বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। অ্যানথ্রপিকের ওপর প্রতিযোগিতামূলক চাপ বাড়ছে। চলতি মাসে ওপেনএআই তাদের নতুন মডেল জিপিটি-৬ অ্যাস্ট্রা উন্মোচনের পর ব্যবসায়িক […]
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদার ১৩ বছরের নিখোঁজ ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর […]
দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে আরও সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিতাস-২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম […]
সিটি ব্যাংক পিএলসি তাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ (এফআইসিসি) টিমে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার—ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার—ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ চাকরির ধরন: ফুলটাইম কর্মস্থল: ঢাকা পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান […]
তেলেগু, কন্নড়, তামিল ও হিন্দি—ভারতের একাধিক ভাষার সিনেমায় নিয়মিত অভিনয় করছেন রাশমিকা মান্দানা। দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউডে নিজের অবস্থান তৈরি করা এই অভিনেত্রী এখন বহুভাষিক তারকা হিসেবে পরিচিত। তবে এক ভাষা থেকে অন্য ভাষায় অভিনয় করতে গিয়ে তাঁর উচ্চারণ ও সংলাপ বলার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ট্রলের শিকার হতে হয়। এবার সেই সমালোচনা […]