চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ জানান। সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে তার কর্মকাণ্ড ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। […]
বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের চিত্র এখন যেন একই মানচিত্রে আঁকা দুই বিপরীত বাস্তবতা। একদিকে এমন ব্যাংক রয়েছে, যেখানে ঋণের খুব সামান্য অংশ অনাদায়ী; অন্যদিকে কয়েকটি ব্যাংকের প্রায় পুরো ঋণপোর্টফোলিওই খেলাপিতে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গত জুনের তথ্য বলছে, দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। বিতরণ করা […]
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ প্রতিবেদন লেখার সময় কোটবাড়ির গন্ধমতিতে তার দাফন চলছিল। ১৩ বছর বয়সী অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) […]
সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁকে দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ বাঁকগুলোতে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ছে। অনলাইনে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ঘেঁটে সংশ্লিষ্ট সড়কে বিচ্ছিন্নভাবে কয়েকটি দুর্ঘটনার তথ্য পাওয়া গেলেও, এসব তথ্যের ভিত্তিতে এক মাসে মোট কতটি দুর্ঘটনা ঘটেছে—তা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়। […]
নারী-পুরুষের সমতার পথে বাংলাদেশের অগ্রযাত্রায় বড় ধাক্কা এসেছে রাজনৈতিক ক্ষমতায়ন ও অর্থনৈতিক অংশগ্রহণে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৬’-এ এক বছরের ব্যবধানে ৫৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৪৫ দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ৭৯তম, যেখানে ২০২৫ সালে ছিল ২৪তম। তবে অবস্থানের এই পতনের মধ্যেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। বৈশ্বিক লিঙ্গসমতা সূচকে […]
মাটিতে নয়, পুকুরপাড়ের মাচায় সারি সারি ঝুলছে তরমুজ। কোনোটি কালো, কোনোটি হলুদ। ছোট-বড় নানা আকারের এসব তরমুজ পথচারী ও স্থানীয় কৃষকদের দৃষ্টি কাড়ছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৌসুমের বাইরে তরমুজ চাষ করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক রমজান আলী। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গৌরবরদী গ্রামের কৃষক পরিবারের সন্তান রমজান আলী। বিএসএস পাস করার পর […]
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান। ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, […]
পে-কমিশনের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো ব্যাংক, বিমা ও সরকারি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন বেতনস্কেলের সুবিধা কার্যকর ধরা হবে। তবে বাড়তি বেতন একসঙ্গে দেওয়া হবে না। তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা […]
বাগেরহাটের চিতলমারী উপজেলার চিত্রা নদীর দুই পাড়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা মিনি সুন্দরবনে গোলফল ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। স্থানীয়দের মতে, এ অঞ্চলের বিপুলসংখ্যক গোলগাছ থেকে ফল সংগ্রহের পাশাপাশি রস দিয়ে উন্নতমানের গুড় তৈরি করে বাড়তি আয় করা সম্ভব। সুন্দরবনের মূল ভূখণ্ড থেকে প্রায় শত কিলোমিটার দূরে চিতলমারী উপজেলার সীমান্ত ঘেঁষে বয়ে গেছে চিত্রা নদী। নদীর […]
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দিনের শুরুতেই অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। বৃষ্টির কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন […]