চাকরি

৯ ক্যাটাগরিতে ৬৯৩ জন নেবে আইডিএফ

বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) বিভিন্ন পদে বড় নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ৯ ক্যাটাগরিতে মোট ৬৯৩ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সোলার টেকনিশিয়ান, ফিল্ড অর্গানাইজার ও প্রোগ্রাম অর্গানাইজার পদে রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক নিয়োগ।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

সবচেয়ে বেশি নিয়োগ সোলার টেকনিশিয়ানে

নিয়োগের সবচেয়ে বড় অংশ সোলার টেকনিশিয়ান পদে। এ পদে ৩০০ জনকে নেওয়া হবে। সর্বোচ্চ বয়স ৪০ বছর। দায়িত্ব ও আর্থিক সুযোগ-সুবিধা প্রার্থীর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।

এরপর ফিল্ড অর্গানাইজার পদে ২০০ জন এবং ফিল্ড অর্গানাইজার (অভিজ্ঞ) পদে ১০০ জন নিয়োগ দেওয়া হবে।

ফিল্ড অর্গানাইজার পদে প্রশিক্ষণকাল ছয় মাস। এ সময়ে ২০ হাজার টাকা ভাতা এবং নিয়মিত হওয়ার পর ২৬ হাজার ৫৩০ টাকা বেতন দেওয়া হবে। এ পদের সর্বোচ্চ বয়স ৩০ বছর।

প্রোগ্রাম অর্গানাইজার পদে ৮০ জন

প্রোগ্রাম অর্গানাইজার (অভিজ্ঞ) পদে ৩০ জন এবং প্রোগ্রাম অর্গানাইজার পদে ৫০ জন নিয়োগ দেওয়া হবে।

প্রোগ্রাম অর্গানাইজার পদে ছয় মাসের প্রশিক্ষণকালে বেতন ২৪ হাজার টাকা। প্রশিক্ষণ শেষে নিয়মিত হলে বেতন হবে ৪০ হাজার ৩৮৮ টাকা।

দুই পদের ক্ষেত্রেই সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

ব্যবস্থাপনা ও নিরীক্ষায়ও সুযোগ

আইডিএফে উপনির্বাহী পরিচালক, পরিচালক (মানবসম্পদ) ও উপপরিচালক (মানবসম্পদ) পদেও নিয়োগ রয়েছে।

উপনির্বাহী পরিচালক পদে একজন, পরিচালক (মানবসম্পদ) পদে একজন এবং উপপরিচালক (মানবসম্পদ) পদে একজন নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া নিরীক্ষক পদে ১০ জন নেওয়া হবে। এসব পদের সর্বোচ্চ বয়স যথাক্রমে ৪৫, ৪০, ৩৫ ও ৩৫ বছর।

আবেদন করবেন যেভাবে

প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব সনদপত্রের ফটোকপি এবং মোবাইল নম্বরসহ আবেদন করতে হবে।

আবেদন পাঠাতে হবে—

মানবসম্পদ বিভাগ, আইডিএফ
বাড়ি নং-২০, অ্যাভিনিউ-০২, ব্লক-ডি, মিরপুর-০২, ঢাকা-১২১৬।

ই-মেইলেও আবেদন করা যাবে: career.idfbd@gmail.com

নিয়োগের ক্ষেত্রে ৫ থেকে ৮ নম্বর পদের প্রার্থীদের মোটরসাইকেল চালাতে জানতে হবে। নির্বাচিতদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার প্রস্তুতি থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর