চাকরি

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের মোট ১৮টি পদে ১৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ

১. উপসহকারী কেমিস্ট
পদসংখ্যা: ১টি
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

২. সিনিয়র টেকনিশিয়ান
পদসংখ্যা: ৯টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. গেইট ইন্সপেক্টর
পদসংখ্যা: ১টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. সুপারভাইজার
পদসংখ্যা: ১টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৮টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৪টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. গোডাউনকিপার
পদসংখ্যা: ৪টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. ড্রাইভার
পদসংখ্যা: ৭টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৯. স্কিল্ড টেকনিশিয়ান
পদসংখ্যা: ৩টি
বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

১০. টেকনিশিয়ান
পদসংখ্যা: ১১টি
বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১১. নিরাপত্তাকর্মী
পদসংখ্যা: ১টি
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

১২. জুনিয়র টেকনিশিয়ান
পদসংখ্যা: ২২টি
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

১৩. ফায়ারম্যান
পদসংখ্যা: ১টি
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

১৪. টেকনিক্যাল হেলপার
পদসংখ্যা: ৫৩টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

১৫. আরদালি
পদসংখ্যা: ৭টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

১৬. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৪টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

১৭. লেবার
পদসংখ্যা: ৩টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

১৮. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ২টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার টেলিটক নিয়োগ পোর্টালের মাধ্যমে। আবেদন ও পরীক্ষার ফি জমাদান শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে।

আবেদনের শেষ সময় ৬ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা

আবেদন ফি

১ নম্বর পদ থেকে ১৮ নম্বর—সব পদের জন্য আবেদন ফি ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ)

নিয়োগের যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় কাগজপত্র, পরীক্ষার ধরন ও অন্যান্য শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর