জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটির এমআইএস (কাস্টমার ডেমোগ্রাফি অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
বিভাগ: এমআইএস (কাস্টমার ডেমোগ্রাফি অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট)
পদ: এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর
বয়স: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তরা ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, মোবাইল বিল ভাতা, স্বাস্থ্যবিমা ও উৎসব বোনাস পাবেন। এ ছাড়া প্রতিবছর ইনক্রিমেন্টের সুবিধাও রয়েছে।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে বিডিজবসের বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬।
সন্ধানী বার্তা/এসএ