স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে (ডিএনসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত সহকারী প্রসিকিউটর পদে ৪১ জনকে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
পদের বিবরণ
পদের নাম: সহকারী প্রসিকিউটর
পদসংখ্যা: ৪১
বেতন গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডিএনসির টেলিটক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণের পর নির্ধারিত ফি পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন শুরু হয়েছে ২০ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন ফি
টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে সাধারণ প্রার্থীদের মোট ১৬৮ টাকা আবেদন ফি দিতে হবে।
তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা।
গুরুত্বপূর্ণ তথ্য
নিয়োগপ্রক্রিয়ার মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সব সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। একই সঙ্গে সত্যায়িত ফটোকপিও জমা দিতে হবে।
নিয়োগসংক্রান্ত পরবর্তী তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোটিশ।
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা।
সন্ধানী বার্তা/এসএ