রাজধানীর উত্তরা এলাকায় সামাজিক দায়বদ্ধতা ও জনদুর্ভোগ কমাতে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের সামনে থেকে কর্মসূচির সূচনা করা হয়। উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক […]
ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’র ব্যয়ভার নিয়ে বিশদ তথ্য ও বিশ্লেষণ সামনে আসতে শুরু করেছে। যদিও পেন্টাগন এখনও যুদ্ধের মোট খরচের আনুষ্ঠানিক কোনো হিসাব প্রকাশ করেনি। তবে সামরিক বিশেষজ্ঞরা এই অভিযানের ব্যয় নিয়ে ভয়াবহ পূর্বাভাস দিচ্ছেন। আনাদোলু নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, অভিযানের প্রথম ২৪ ঘণ্টাতেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় ৭৭৯ মিলিয়ন ডলার। […]
বর্তমান সংঘাতকে ‘অনন্তকাল ধরে চলা কোনো যুদ্ধ’ নয়, বরং আঞ্চলিক শান্তির ‘প্রবেশদ্বার’ হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।একইসঙ্গে ইরান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাকেও নাকচ করে দিয়েছেন তিনি। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পথ […]
নাম পরিবর্তন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠন। ১৯৮০ সাল থেকে ব্যবহৃত ‘জাগপা ছাত্রলীগ’ এখন থেকে ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। মঙ্গলবার (৩ মার্চ) জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী সংগঠনের সিদ্ধান্ত জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে অবগত করেন। নাম পরিবর্তনের সিদ্ধান্তের ব্যাপারে জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান […]
রাজধানীর পল্লবী থানা এলাকার মিল্লাত ক্যাম্পে বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ২২ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২ মার্চ) রাতে ডিবির মিরপুর বিভাগের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সোনাহর আলী জানান, মিল্লাত ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় কয়েকটি মাদক স্পটে একযোগে […]
বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড ক্রপস (আইআরজিসি)। মঙ্গলবার (৩ মার্চ) সকালে ‘ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা’ চালায় তারা। আইআরজিসি জানিয়েছে, তারা ২০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মাধ্যমে ‘মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন ধ্বংস করা হয়েছে এবং জ্বালানি ট্যাঙ্কে আগুন […]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়ের। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক […]
লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার ও অতিরিক্ত কৌশলগত অঞ্চল দখলের লক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল ডিফেন্স ফোর্সকে (আইডিএফ) স্থলভাগে অগ্রসর হওয়ার অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দেওয়া একটি বিবৃতিতে এই তথ্য জানা গেছে। সেখানে কাৎজে বলেছেন, তিনি এবং বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার […]
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন প্রদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে শিগগিরই সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা তাদের প্রাপ্য অর্থ হাতে পাবেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের (লট-১) বেতন ও ভাতার সরকারি […]
আগামী ঈদুল ফিতরে ৫ দিন ছুটি নির্ধারিত আছে। এই ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। মূলত ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর চিন্তাভাবনা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। চলতি বছর রমজান […]