সংযুক্ত আরব আমিরাতে ইরানের ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে ফ্রান্সের বিমানবাহিনী। আবুধাবির কাছে অবস্থিত আল ধাফরা বিমান ঘাঁটিতে মোতায়েন করা ফরাসি ‘রাফাল’ যুদ্ধবিমানগুলো এই অভিযানে অংশ নেয় বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারট। মঙ্গলবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারট বলেন, ‘গত ১ মার্চ রোববার আমিরাতে আমাদের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। […]
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকার হত্যা মামলার মূল আসামি তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নূরী ওই দরবার শরীফের গদীনশীন পীর বলে জানা গেছে। বুধবার (৪ মার্চ) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। […]
আগামী মে মাস থেকে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে সরকার। বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল। তিনি জানান, ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নিয়ে আগামী মে থেকে সারাদেশে একযোগে গাছের চারা লাগানো […]
নতুন সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে এনার্জি বা জ্বালানিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন শিল্পোদ্যোক্তারা। তারা বলেছেন, কারখানা প্রতিষ্ঠা করলেও বিদ্যুৎ-গ্যাসের অভাবে উৎপাদন করা সম্ভব হয় না। একইসঙ্গে শিল্পকারখানা বান্ধব ব্যাংকনীতি গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা। বুধবার (৪ মার্চ) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন-এ ‘সিপিডি-ডেইলি স্টার আয়োজিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রায়োরিটিজ ফর দ্য নিউলি ইলেকটেড গভর্নমেন্ট: দ্য শর্ট টু […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭ আসনের কেন্দ্রেভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) ইসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। ৩শ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে ১২ ফেব্রুয়ারি। এর মধ্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছিল। ওই ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়েছে।চট্টগ্রাম-২ […]
দেশের কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার পরিবেশ, আবাসন ও খাবারের মান উন্নয়নে উদ্যোগ নেওয়ার জন্য ধর্মমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত ছাত্রদলের হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রীর উদ্দেশে রাকিব বলেন, […]
ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। বুধবার (৪ মার্চ) ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ তথ্য জানান। ইরানে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে ইরানের রাষ্ট্রদূত বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানে কোনো বিদেশি নাগরিক ও ইরানের নাগরিকদের আমরা পার্থক্য […]
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়, প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, চুক্তিতে এমন উপাদান রয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হতে পারে। দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই চুক্তি সম্পাদিত […]
সবাই সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহার করলে চলমান সংকট মোকাবিলা করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব […]
কারিগরি, ভোকেশনাল এবং পলিটেকনিক ইনস্টিটিউটে অতিরিক্ত তাত্ত্বিক শিক্ষার পরিবর্তে ব্যবহারিক ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী এবং বাজারের চাহিদাভিত্তিক করতে হবে। এ লক্ষ্যে পাবলিক-প্রাইভেট […]