রাজধানীর খিলগাঁও থানা এলাকায় থেকে ১০ কেজি গাঁজাসহ মো. কালাম প্রধান (৪৩) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাতে খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উপ-কমিশনার মুহাম্মদ […]
সরকারের দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে দিয়েছেন। বুধবার (৪ মার্চ) প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশিদ, মো. রাজীব আহসান, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ফারজানা শারমীন, মো. নুরুল হক ও ববি হাজ্জাজের দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শরীফুল আলম বাণিজ্য, শিল্প […]
আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনের প্রার্থীরা বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচদিন আপিল করতে পারতে। এক্ষেত্রে ৬ থেকে ১০ মার্চের মধ্যে অফিস চলাকালীন নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে হবে। বুধবার (৪ মার্চ) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, […]
ইরানে সর্বোচ্চ নেতা যিনিই হবেন, তাকেই মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার (৪ মার্চ) এ হুঁশিয়ারি দিয়েছেন। খবর এএফপির। তিনি বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যেকোনো নেতাকেই তারা হত্যা করবেন। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়কের ফেসবুকেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার পেজের ফলোয়ার ৪ দশমিক ৯ মিলিয়ন বা ৪৯ লাখের বেশি মানুষ। নিজের ভেরিফায়েড পেজে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, ভিডিও এবং নিজের মতামত তুলে ধরেন হাসনাত। সেখান থেকে মোটা […]
গাইবান্ধা শহরে একটি মোটরসাইকেল থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেল চালক পালিয়ে গেছে। বুধবার (৪ মার্চ) দুপুরের দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, একটি চলন্ত মোটরসাইকেল সন্দেহ হলে সেটি থামানো হয়। এরই ফাঁকে চালক পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ১০ কেজি […]
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ। বুধবার (৪ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি’র দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। দেশের শান্তি, নিরাপত্তা এবং […]
টানা ছয় দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন দাম আজ সকাল […]
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার (৪ মার্চ) সকালে প্রথমে শামা ওবায়েদের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে প্রায় ঘণ্টার বৈঠক করেন। বেরিয়ে যাওয়ার সময় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা […]
২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার দিনে ইরানে নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম। এ ছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। এই আহতদের মধ্যেও ১০০ জন শিশু আছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত […]