চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শুরু হয়েছে সাঁড়াশি যৌথ অভিযান। সেনাবাহিনীর নেতৃত্বে প্রায় সাড়ে তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘিরে রেখেছে সমস্ত আস্তানা। সোমবার (৯ মার্চ) ফজরের নামাজের পর জঙ্গল সলিমপুরের বিভিন্ন প্রবেশমুখ দিয়ে অভিযান শুরু করে যৌথ বাহিনী। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট এলাকাকে ঘিরে […]
নতুন সরকার কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনেরও বার্তা দিচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি সরকারের সূচনা অনেকের কাছেই এক নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করছে। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, অবিশ্বাস ও বিভাজনের পর যে প্রত্যাশা নিয়ে জনগণ ভোট দিয়েছে—তার প্রতিফলন যেন সরকার গঠনের প্রথম দিন থেকেই দৃশ্যমান হতে শুরু করেছে। এই সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য […]
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার (০৮ মার্চ) দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে […]
নারীরা এগিয়ে গেলে দেশও এগিয়ে যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি নারী নিরাপদে বসবাস করতে পারবেন। রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ […]
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘স্ত্রীকে কানাডায় বাড়ি কিনে দিয়েছেন’- সম্প্রতি একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর এমডিকে ডেকে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তখন তাকে পদত্যাগ করতে বলা হয়। পরে তিনি […]
আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে পূর্বনির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ (বুধবার) একদিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যবণ্টন (কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬)-এর তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষমতাবলে এ ছুটি নির্বাহী আদেশে ঘোষণা করা হয়েছে। […]
ইরানের কয়েকটি জ্বালানি তেলের ডিপোতে শনিবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিন ইরানের রাজধানী তেহরান ও পাশের শহর কারাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ইরানের সামরিক বাহিনী এই ডিপোগুলো সামরিক স্থাপনা পরিচালনায় ব্যবহার করত। এতে আরও বলা হয়েছে, এগুলোর মাধ্যমে ইরান দেশটির সেনাবাহিনীসহ বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষকে জ্বালানি সরবরাহ […]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্য সচিব হিসেবে ডা. মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় নতুন এই সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া […]
ফুটবল মাঠের জাদুকর লিওনেল মেসি এবার ধরা দিলেন ক্রিকেট উন্মাদনায়। আজ রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। আর এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলের নীল জার্সি গায়ে জড়িয়ে ‘টিম ইন্ডিয়া’র প্রতি নিজের সমর্থন জানিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। অ্যাডিডাস ইন্ডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মেসির এই ছবি […]
ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি অর্থাৎ বর্তমান ঢালিউডকে ডাস্টবিনের সঙ্গে তুলনা করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এমন মন্তব্য করেন এই নায়িকা। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে পছন্দের পোশাকের রং থেকে শুরু করে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। আলাপকালে ঢালিউডের বর্তমান অবস্থা নিয়েও সরাসরি […]