ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে সৃষ্ট সংঘাতে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ সিলেটে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে তাকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মরদেহ গ্রহণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, চলমান যুদ্ধে এ পর্যন্ত চারজন […]
দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। সোমবার (৯ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে […]
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে উত্তরা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের নারী কর্মীদের উপযাপনের কেন্দ্রে রেখে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নারী দিবসের এ বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিয়া রানী দাস, শিক্ষাবিদ ও আইসিসি ম্যাচ রেফারি, ক্য চিন ঠে ডলি, ম্যানেজিং ডিরেক্টর, […]
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বিএনপি সরকার সচেষ্ট আছে, এটা চলমান থাকবে। সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে কোনো যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটা চলমান প্রক্রিয়া। […]
রাজধানীর তেজগাঁও থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস পেয়েছেন। সোমবার (৯ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এ রায় ঘোষণা করেন। এদিন আসিফ আকবর আদালতে আসেন। এরপর এই মামলায় যুক্তিতর্ক শুরু হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী তাকে নির্দোষ দাবি করে খালাস প্রত্যাশা করেন।অন্যদিকে রাষ্ট্রপক্ষে ওয়ালিউল ইসলাম তুষার […]
প্রিয় তারকাকে সামনে পেলে অনেকেই ছবি তোলার চেষ্টা করেন। তবে ভক্ত ও আলোকচিত্রীদের ভিড়ে অনেক সময়ই বেসামাল পরিস্থিতি তৈরি হয়। এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন অভিনেত্রী হিনা খান। ইফতার পার্টিতে গিয়ে ভিড়ের চাপে বিরক্ত হয়ে মেজাজ হারান তিনি। সম্প্রতি একটি ইফতার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হিনা খান। তাকে এক নজর দেখতে সেখানে ভক্তদের ভিড় জমে […]
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন (কনস্যুলার অ্যাকসেস চাওয়া) করা হয়েছে। সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। শামা ওবায়েদ বলেন, গতকাল আমরা জানতে পেরেছি, ভারতের কলকাতায় পুলিশ […]
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবের আল-খার্জ অঞ্চলে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে শোক প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, এই অঞ্চলে নিরীহ বাংলাদেশি বেসামরিক নাগরিকদের ক্রমাগত প্রাণহানি অত্যন্ত উদ্বেগের বিষয়। নিহত দুই বাংলাদেশি হলেন— […]
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগের ১৩ দিনের মাথায় প্রথম প্রেস ব্রিফিং করলেন মো. আলী হোসেন ফকির। সরকারি চাকরি জীবনে বহু ঘটনাবহুল জীবনের স্বাক্ষী অভিজ্ঞ এই পুলিশ কর্মকর্তার কাঁধেই এখন বাংলাদেশ পুলিশের নেতৃত্ব। পুলিশকে পুরোদমে ঘুরে দাঁড় করানোর মিশন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ঘোষিত তিন অগ্রাধিকারের একটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বড় চ্যালেঞ্জ বাস্তবায়নেও তাঁর […]
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচিত সরকার যে খাল পুনঃখননের কর্মসূচি হাতে নিয়েছে, সেটি আগামী ১৬ মার্চ সারা দেশে একযোগে উদ্বোধন করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের সাহাপাড়া খালটি পুনঃখননের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করবেন। রোববার (৮ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল পরিদর্শন শেষে শহীদ উদ্দীন চৌধুরী […]