ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই এর নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশাল পোস্টে লিখেছেন, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী একটি অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করে ওই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করেছে এবং তিনি সুরক্ষিত আছেন। খবর সিএনএন ও আল-জাজিরার। এর […]
সরকারকে চাপে ফেলা ও তদারকির অভাবে ঈদের পর থেকেই অস্থির হয়ে উঠছে ভোজ্যতেলের বাজার। সম্প্রতি সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে ‘ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি’ পর্যালোচনা বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত থাকায় দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। বর্তমানে বাজারে ১ লাখ ৭০ হাজার টন তেল মজুত আছে। আরও ৩ লাখ ৬০ হাজার […]
সরকার কথা না শুনলে প্রয়োজনে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি ক্ষমতাসীন বিএনপি নেতাদের উদ্দেশ করে বলেন, সংবিধানে সংস্কারের কথা নাই, তাহলে আপনারা ৩১ দফায় লিখেছিলেন কীভাবে? গণভোট চাইলেন কেন? হ্যাঁ ভোটে জনগণকে আহ্বান জানালেন কেন? এসব দ্বিচারিতা, নিজেদের ওয়াদার বিরুদ্ধে অবস্থান এবং জনগণের রায়কে […]
জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। শনিবার (০৪ এপ্রিল) বিকেলে ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। নগরীর শিকারীকান্দায় তথ্য কমপ্লেক্সের জন্য অধিগ্রহণকৃত নিজস্ব জায়গায় এরপর আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। অনুষ্ঠান মঞ্চে উঠেই প্রথমেই প্রতিমন্ত্রীর চোখ পড়লো তাঁর জন্য […]
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে মহান মুক্তিযুদ্ধের প্রথম সদর দফতর হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সেদিন খালেদা জিয়ার কাছে সেনাসদস্যরা […]
নেইমারের শনির দশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। চোটের সঙ্গে এবার যোগ হয়েছে বড় ধরনের নিষেধাজ্ঞার শঙ্কা। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে। সান্তোসের হয়ে খেলতে গিয়ে রেফারির তীব্র সমালোচনা করে ফেলায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এখন কঠিন শাস্তির ঝুঁকিতে পড়েছেন। গতকাল সিরি ‘আ’-তে রেমের বিপক্ষে ম্যাচ শেষে সাক্ষাৎকারে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ […]
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নকলের ডেট অব বার্থ ১৯৭২ সালে। অতীতে ২০০১-২০০৬ মেয়াদে আমরা নকল বন্ধ করেছিলাম, এবারও কোনোভাবেই পরীক্ষায় নকল করতে দেওয়া হবে না। শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডসহ এ অঞ্চলের কারিগরি […]
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছেন, তারেক রহমান আদৌ নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করছেন কি না, নাকি নেপথ্যে অন্য কোনো অদৃশ্য শক্তি প্রভাব বিস্তার করছে। শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত এ প্রশ্ন তোলেন। হাসনাত স্মরণ করিয়ে দেন, ২৯ নভেম্বর […]
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তাদের নানা সমস্যার কথা শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিনিয়োগের ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস দিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরে প্রায় আড়াই ঘণ্টা এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটকে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে […]
প্রখর রোদ আর চৈত্রের প্রচণ্ড উত্তাপে নাজেহাল হয়ে পড়েছে যমুনাপারের শহর সিরাজগঞ্জের জনজীবন। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকেই সূর্যের তাপমাত্রা বাড়তে থাকে। দুপুরে সূর্যের রশ্মি যেন আগুন ঝরাতে থাকে। এর সঙ্গে বেড়েছে বাতাসের আর্দ্রতা। ফলে প্রচণ্ড গরমে মানুষের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ পড়েছেন বেশি বিপাকে। তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন […]