হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে এর তাৎক্ষণিক প্রভাব পড়েছে। ইরানি কর্মকর্তাদের এই ঘোষণার পর ব্রেন্ট ক্রুড ও ইউএস অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে আসে। দিন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ১ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯০ ডলার ৩৮ সেন্টে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের […]
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটের যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে হজযাত্রী ছিলেন ৪১৯ জন। শনিবার (১৮ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য […]
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের সরকার, তা পর্যালোচনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে (শেখ হাসিনাকে ফেরত পাঠানোর) অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। […]
শান্তি ও নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে চার দিনের সফরে সেনেগালের রাজধানী ডাকার গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা ত্যাগ করেন তিনি। আগামী ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’তে অংশ নেবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, ফোরামে বৈশ্বিক ও […]
নোয়াখালীতে অবৈধভাবে ১৪০০ লিটার ডিজেল মজুত রাখার ঘটনায় ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে সুধারাম মডেল থানার খলিফার হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় লাল রঙের একটি গাড়ি জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল খলিফার […]
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে তুরস্কের আন্তালিয়ায় ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে পাকিস্তান, কাতার ও তুরস্কের মধ্যে। শুক্রবার (১৭ এপ্রিল) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম ২০২৬-এর ফাঁকে এ বৈঠকে বসেন তারা। সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন […]
দুপুরের মধ্যে দেশের চার অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে আবহাওয়াবিদ ড.মো.ওমর ফারুক জানান, দুপুর ১ টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর […]
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় শুক্রবার রাতে নোঙর তুলেছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। তবে যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বাহিনীর অনুমতি না মেলায় জাহাজটি আবারও পারস্য উপসাগরে নিরাপদ আশ্রয়ে ফিরে যাচ্ছে। জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান শুক্রবার রাত পৌনে একটায় গণমাধ্যমকে বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা শুনে আমরা শুক্রবার রাতে হরমুজ […]
হরমুজ প্রণালিতে অবরোধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বার্তায় ক্ষুব্ধতা প্রকাশ করে কড়া বার্তা দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হরমুজ খুললেও অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্পের এ ঘোষণার পর হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, […]
চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরআগে রাত রাত ১০টা ৫০ মিনিটে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় এবং হাজিদের সঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য […]