দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার’ শীর্ষক যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। সংস্থাটির দাবি, যুগান্তরে প্রকাশিত সংবাদটি তথ্যভিত্তিক নয় বরং বাস্তবতার বিপরীত। রোববার (১৯ এপ্রিল) বিপিসির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবেদনে বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ করে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি থেকে অকটেন ও পেট্রোল সংগ্রহ […]
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। এছাড়া জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। […]
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা মিজান নিউজ। এ সময় মাসুজ পেজেশকিয়ান শেহবাজ শরিফকে জানান, তাদের ধারণা যুক্তরাষ্ট্র ‘কূটনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা’ করবে। যেমনটা তারা আরও আগে করেছে। এছাড়া যুদ্ধবিরতি ও আলোচনা চলার সময়ও যুক্তরাষ্ট্র গুণ্ডামিমূলক ও অযৌক্তিক আচরণ করছে […]
দেশের তিনটি বিভাগে দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক […]
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ৬ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত/অপারেশন) বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো.আমীর খসরু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বদলি হওয়া পরিদর্শকরা হলেন- গেন্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হক খানকে পরিদর্শক (তদন্ত) দারুস সালাম থানা, ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) […]
চীনের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন সহকারী একান্ত সচিব ইউনুস আলী। রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারের একটি ফ্লাইটে তাদের চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল কবির খান […]
হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে ময়মনসিংহ জেলার তারাকান্দা ও ফুলপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ময়মনসিংহ-২ আসন। স্থানীয় সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি মাহমুদুল্লাহ’র অনুসারীদের সঙ্গে পরাজিত প্রার্থী ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের অনুসারীদের মধ্যে বিরোধের জের ধরে সৃষ্টি হয়েছে এমন উত্তপ্ত পরিস্থিতি। এতে যেকোন সময় সংর্ঘষের আশঙ্কায় বাসিন্দাদের […]
বিগত সরকারের ভুল পরিকল্পনা ও দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘মেরামতের অযোগ্য’ বা ‘বিয়ন্ড রিপেয়ার’ হিসেবে উল্লেখ করে বলেন, বিচ্ছিন্নভাবে ছোটোখাটো সংস্কার বা ‘হাতুড়ির টোকা’ দিয়ে এই ব্যবস্থাকে পুনর্গঠন করা সম্ভব নয়। রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন […]
রাজধানীর ভাষানটেক এলাকার নাগরিক নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ভাষানটেক বস্তিতে ৪৫০টি সোলার-ভিত্তিক এলইডি সড়ক বাতি স্থাপন করেছে। রোববার (১৯ এপ্রিল) রাতে ভাষানটেক বেনারসি পল্লীর ২ নং গেট সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে নতুন স্থাপিত সোলার ভিত্তিক সড়কবাতি প্রজ্বলন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার […]
নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে এসে বিএনপি এখন নিজেদের আখের গোছাতে ব্যস্ত এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের পরিবর্তে ‘সবার আগে বিএনপি’ নীতিতে চলছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নীলফামারী-৩ আসনের এই সংসদ […]