রাজশাহীতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। । দুই শর বেশি রান তাড়া করতে নেমে একটা পর্যায়ে মনে হচ্ছিল হেসেখেলেই জিতবে বাংলাদেশ। কিন্তু শেষ দিকে ১১ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপেও পড়েছিল স্বাগতিকেরা। রাজশাহী বিভাগীয় […]
চট্টগ্রামে গিয়ে হেফাজতে ইসলামের আমির ও ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২০ এপ্রিল) বিকেলে জেলার ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদরাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও ছিলেন। জানা গেছে, সাক্ষাতে […]
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে জল্পনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘আজই পাকিস্তানে ইরান চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে’। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার লক্ষ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মার্কিন […]
প্রতারক চক্রের জালে পড়ে অর্ধকোটি টাকা খুঁইয়েছেন সাবেক একজন অতিরিক্ত সচিব। এ ঘটনায় চারজন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ এপ্রিল) বিকেলে বিষয়টি জানিয়েছেন সিআইডির মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। গ্রেফতারকৃতরা হলেন- তোফায়েল হোসেন ওরফে রতন (৬৮), লিটন মুন্সী (৬০), বাবুল হোসেন (৫৫) ও নুরুল ইসলাম (৩৯)। রোববার […]
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (২১ এপ্রিল)। সোমবার (২০ এপ্রিল) সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর […]
জ্বালানি সংকট নিয়ে বিরোধীদলীয় নেতার আনা মূলতবি প্রস্তাব গ্রহণ না হওয়ায় জাতীয় সংসদে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টিকে দেশের অন্যতম বড় সংকট হিসেবে তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান, আর সরকার পক্ষ বলছে, সংসদ মূলতবি না করে বিধি ৬৮-এ সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি করা যেতে পারে। সোমবার (২০ এপ্রিল) জাতীয় […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় বগুড়ায় প্রথম সফর করলেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দিনমান তিনি বগুড়ায় ব্যস্ত সময় কাটিয়েছেন। তাঁর হাত ধরে পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেলো উত্তরের জেলা বগুড়া। দীর্ঘ দুই দশক আগে বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগ গ্রহণ করেছিলেন তাঁর মা, প্রয়াত প্রধানমন্ত্রী […]
সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তাঁর বৈঠক হয়। বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, সৌদি […]
বলিউডের পর্দায় সাহসী আর ভিন্নধর্মী চরিত্রে বরাবরই সাবলীল কাল্কি কোয়েচলিন। বর্তমানে সুখে সংসার করলেও অভিনেত্রীর অতীত জীবনটা মোটেও সহজ ছিল না। এক সময় ভেঙে যাওয়া সম্পর্কের ভার বইতে গিয়ে শুধু যে মন ভেঙেছিল তা নয়, রীতিমতো ভেঙে পড়েছিল তার শরীরও। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় নিয়ে কথা বলেছেন। […]
চাকরিজীবীদের অধিকাংশই অবসরগ্রহণের পর হতাশা, বিষাদ, একাকিত্বতা ও পুঞ্জিভূত ক্ষোভ বুকে ধারণ করে দিনাতিপাত করেন। বাস্তবতা হলো, আমাদের সমাজে অবসরকে এখনো অনেকেই জীবনের শেষ অধ্যায় হিসেবে দেখে থাকেন। ফলে অবসরজীবনের সূচনালগ্নেই বহু মানুষের জীবন কষ্ট, অনিশ্চয়তা ও হতাশার এক অদৃশ্য আবরণে ঢাকা পড়ে যায়। এই হতাশা মূলত বাসা বাঁধে মানুষের মনোজগতে। শারীরিক সক্ষমতা কিছুটা কমে […]