লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে গত নভেম্বরে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি আরও হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বুধবার (২২ এপ্রিল) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় গাড়িতে থাকা দুইজন নিহত হন। পরে একই এলাকার একটি ভবনে আরেকটি হামলায় সাংবাদিক আমাল […]
হরমুজ প্রণালিতে অন্তত তিনটি পণ্যবাহী জাহাজের ওপর গুলিবর্ষণের ঘটনার পর বিশ্ববাজারে তেলের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। বুধবার (২২ এপ্রিল) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ব্যারেলপ্রতি ছাড়িয়ে গেছে ১০০ ডলার। খবর রয়টার্স যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম বা ইউকেএমটিও ও সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, বুধবার সকালে হরমুজ প্রণালিতে তিনটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে গুলি […]
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘সুস্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের’ কারণে হরমুজ প্রণালি খোলা রাখা সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও ইসরায়েলের ‘বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ উস্কে দেওয়া’-এ দুটি বিষয় পরিস্থিতিকে জটিল করেছে। তার দাবি, এসব পদক্ষেপ বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি করার’ শামিল। ইরানের প্রেসিডেন্ট […]
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৮ম শিক্ষক নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার এমসিকিউ ফল প্রকাশ করেছে। বুধবার (২২ এপ্রিল) রাতে এ ফল প্রকাশ করা হয়। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে […]
দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ (Paypal) চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) বিকালে জাতীয় সংসদের অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, […]
ওয়াসার পানি নিয়ে সমালোচনার অন্ত নেই। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিষয়টি নিয়ে অভিযোগ করে ভুক্তভোগীরা। এবার ওয়াসার পানির সমালোচনা গিয়ে ঠেকেছে জাতীয় সংসদেও। জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেছেন, ওয়াসার পানি দুর্গন্ধময়, পানিতে পোকা থাকায় মানুষ পান করতে পারে না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিন বুধবার (২২ এপ্রিল) জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে আলোচনায় […]
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসী। বুধবার (২২ এপ্রিল) অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসীকে প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এজন্য তার চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে। শাহীনা ফেরদৌসী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন। অন্যদিকে […]
দেশে জ্বালানির কৃত্রিম সংকটের পেছনে অবৈধ মজুদ এবং কালোবাজারির বড় ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় (বিধি-৬৮) অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধভাবে জ্বালানি মজুদের কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ […]
বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বুধবার (২২ এপ্রিল) ত্রিপোলি থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। তারা ত্রিপোলি ও আশেপাশের বিভিন্ন শহর থেকে নানাবিধ ঝুঁকিপূর্ণ ও বিপদগ্রস্ত পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তন করেছেন। তাদের মধ্যে একজন গুরুতর অসুস্থসহ মোট ২৭ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার […]
আজ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বড় রান পাননি বৈভব সূর্যবংশী। তার পরও আইপিএলে একটি রেকর্ড গড়েছেন ১৫ বছর বয়সী এই ব্যাটার। ৮ রানের ইনিংস খেলেই প্রথম ব্যাটার হিসেবে ইতিহাস গড়েছে বৈভব। আইপিএলে দ্রুততম ৫০০ রান করার রেকর্ড এখন তার দখলে। লক্ষ্ণৌ ম্যাচে আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন বৈভব। এই ম্যাচের আগে আইপিএলে তার রান […]