বান্দরবানের টংকাবতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা নামকস্থান থেকে ৬ জন শ্রমিককে অপহরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, গত রাত আনুমানিক সাড়ে ১১টায় টংকাবতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকায় অবস্থিত মো. ইসমাইলের মালিকানাধীন রাবার বাগানে কর্মরত ৬ জন শ্রমিককে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ […]
প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার প্রতিকার চেয়ে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার বিষয়ে […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বাছাই কার্যক্রম শুরু হয়। বাছাই কার্যক্রম পরিচালনা করছেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান। বিএনপি সমর্থিত মনোনয়নপ্রাপ্ত যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা […]
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে ইরানি প্রতিরক্ষা বাহিনীর পেতে রাখা জলমাইন অপসারণে কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনী। হরমুজকে সম্পূর্ণভাবে মাইনমুক্ত করতে কতদিন লাগতে পারে, তার একটি সময়সীমা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আর্মড সার্ভিস কমিটির সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগনের কয়েক জন […]
চাহিদার তুলনায় সরবরাহের ক্রমবর্ধমান ঘাটতিতে ঘন ঘন ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। বিশেষ করে শিক্ষার্থীরা বিপাকে পড়েছে সবচেয়ে বেশি। গতকাল থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় চরম বিঘ্ন ঘটছে। মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের এসএসসি পরীক্ষার্থী মাহফুজুর রহমান জানায়, তীব্র গরমে ঘন ঘন […]
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরটা ছিল হতাশার বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয়ে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জমিয়ে তুলেছে বাংলাদেশ। এখন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ লড়াই হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল। চট্টগ্রামে আজ যে কোনো এক দলের জয়েই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। এমন ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক […]
চট্টগ্রামের হালিশহর থানাধীন আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় মাটি খননের সময় মাটি ধসের দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। জসীম উদ্দীন বলেন, গত বুধবার রাতে চীনা হাইড্রো কোম্পানির কাজ […]
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, […]
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামোর একটি মানচিত্র প্রকাশ করেছে। তাসনিমের প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে যে, বন্দর, জাহাজ চলাচলের পথ এবং জ্বালানি স্থাপনার পাশাপাশি এখন সাবমেরিন কেবল ও আঞ্চলিক ডেটা সেন্টারগুলোও ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার […]
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফার আলোচনা আগামী ৭২ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের সূত্রগুলো তাদের জানিয়েছে, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হতে পারে। এ ব্যাপারে ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি জবাব দিয়েছেন, ‘সম্ভাবনা আছে’। এদিকে, […]