সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারাদেশে জরাজীর্ণ রেললাইন এবং নিম্নমানের রক্ষণাবেক্ষণের কারণে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে রেলপথের এই নাজুক অবস্থা রেল চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রেল ভ্রমণ নিরাপদ করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। রোববার (২৬ এপ্রিল) সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের […]
সংসদ সদস্যদের (এমপি) জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিলের জন্য ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। রোববার (২৬ এপ্রিল) আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলটি উত্থাপন করলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে সেটি পাস হয়। এসময় বিলটি উত্থাপনের উদ্দেশ্য ও কারণ হিসেবে আইনমন্ত্রী বলেন, জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার […]
শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’-এর প্রভাবে সারাদেশে শুরু হয়েছে ঝড় ও বজ্রবৃষ্টি। এই পরিস্থিতিতেরোববার (২৬ এপ্রিল) দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা গাইবান্ধাতেই বজ্রপাতে মারা গেছেন পাঁচজন। আহত হয়েছেন আরও এক ব্যক্তি। এছাড়া বজ্রপাতে একটি গরুও মারা গেছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এবং সাঘাটা […]
প্রশ্নফাঁসে বিপর্যস্ত ছিল বাংলাদেশের পরীক্ষাব্যবস্থা। প্রশ্নফাঁস রোধে নিজেদের অক্ষমতার কথা জানিয়েছিল পতিত সরকার। প্রশ্নফাঁসে জড়িতদের তাঁরা কঠোর হস্তে দমন করতে পারেনি। যা জাতির জীবনে এক ভয়াবহ অন্ধকার ডেকে নিয়ে আসে। দেশের মানুষের হতাশা পৌঁছে চরম পর্যায়ে। ক্ষমতায় আসার আগে সরকারি দল বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে শিক্ষার গুরুত্ব অনুধাবন করে আনন্দময় শিক্ষা ব্যবস্থা চালুর দৃঢ় প্রতিশ্রুতির […]
একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে নিয়োগ দিয়ে রোববার (২৬ এপ্রিল) পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান, গ্রামীণ রাস্তায় ১৫ মিটিার পর্যন্ত দৈর্ঘ্য সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের প্রকল্প […]
গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার (২৬ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা […]
তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ। রোববার (২৬ এপ্রিল) তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের স্বার্থে এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। আবদাল আহমেদ বর্তমানে দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক। জাতীয় প্রেসক্লাবের […]
দেশে চলমান লোডশেডিং সমস্যার মধ্যে এলো সুখবর। চলতি এপ্রিল মাসের শেষ নাগাদ জাতীয় গ্রিডে নতুন করে যুক্ত হচ্ছে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ। যা বর্তমানের বিদ্যুৎ রেশনিং বা লোডশেডিং পরিস্থিতিকে অনেকটাই স্বাভাবিক করে তুলবে। রোববার (২৬ এপ্রিল) বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভারতের আদানি পাওয়ার এবং দেশের এসএস […]
যৌক্তিকতা যাচাই-বাছাই ছাড়া কোনো প্রকল্প না নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি প্রকল্পে যেন অহেতুক কোনো ব্যয় না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন তিনি। রোববার (২৬ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এদিন সচিবালয়ে একনেক সভা অনুষ্ঠিত হয়। আজকের বৈঠকে ১৩ হাজার ৪৪৫ কোটি […]
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রযুক্তির এই যুগে আইপিটিভি (ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন) আমাদের গণমাধ্যমের পরিধিকে আরও বিস্তৃত করেছে। তবে এই মাধ্যমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এসোসিয়েশন অব আইপিটিভি ওনার্স বাংলাদেশের (এআইট) সদস্যদের সঙ্গে আয়োজিত […]