বিশ্ববিদ্যালয়ে বাইরের লোকজনের অবাধ প্রবেশ বন্ধ করতে হবে। যে কোনো দল বা ধর্মের হোক, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা জরুরি। এটি একটি সুস্থ শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ (কেন্দ্রীয় মন্দির) উদ্বোধন শেষে এক […]
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে তেলের সংকট নেই। তবে কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে বলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং এলজিইডি […]
বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, সোশ্যাল অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের বরণ করেন। দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক […]
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান সরকারের বয়স মাত্র দুই মাস। আমরা উত্তরাধিকার সূত্রে অনেক অব্যবস্থাপনা ও অরাজকতা লাভ করেছি, যা এখন মোকাবিলা করতে হচ্ছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে ঐতিহাসিক ‘বাসিয়া খাল’ পুন:খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে ডিজেলের দাম […]
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষকদের আগে মানসিকতার পরিবর্তন আনতে হবে। শিক্ষকরা কোনো দলের নেতা নন। আপনারা যদি রাজনীতি করেন তাহলে শিক্ষকতা ছেড়ে দিন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডেপুটি […]
রাজধানীর গোলাপ শাহ মাজার থেকে চকবাজার পর্যন্ত সড়কটি বিখ্যাত ইসলামি রাজনীতিবিদ এবং দেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে আবারও নামকরণ করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসি) সড়কের নামটি পুনর্বহাল করছে। আগামী রোববার (২৬ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং বিএনপি নেতা আব্দুস সালাম এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ইতোমধ্যে ওই […]
হামে আক্রান্ত হয়ে রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ বছরের শিশু তানভীর হাসান। হাসপাতালে কথা হয় শিশুটির পিতা রাকিব আহমেদের সঙ্গে। জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে খাওয়া-দাওয়া সব বন্ধ শিশুর। দুই দিন হলো কথা-বার্তাও কমে গেছে। কত চঞ্চল ছিল আমার বাবা। এখন বাবা বলেও ডাকে না, কোনো কিছুই ভালো লাগছে না। তিনি বলেন, এখন সারাক্ষণ […]
আন্তর্জাতিক বাজারে শুক্রবার (২৪ এপ্রিল) স্বর্ণের দাম আরো কমেছে। তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতির আশঙ্কা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কা— বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির থাকায় তা চাপ সৃষ্টি করেছে স্বর্ণবাজারে। খবর রয়টার্সের। শুক্রবার গ্রিনিচ মান সময় ৪টা ২৬ মিনিট অনুযায়ী, স্পট স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬৬১.৩৩ ডলারে […]
গ্যাস সঙ্কটের কারণেই লোডশেডিং বেড়েছে জানিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমাদের সব থেকে বড় সমস্যা বিদ্যুৎ উৎপাদন এখনো গ্যাস নির্ভর। গ্যাসও আমদানি করতে হয়। তিনি বলেন, দেশে মাত্র ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়। আর নয় মিলিয়ন ঘনফুট গ্যাস বাইরে থেকে আমদানি করতে হয়। কিন্তু অর্থের সংস্থান […]
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আমরা ব্যর্থ হলে বাংলাদেশ গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক অপসংস্কৃতি যদি আবার সামনে আসে এবং আমরা লক্ষ্যচ্যুত হই, তবে আগামী প্রজন্মের সামনে একটি অন্ধকার ভবিষ্যৎ হাতছানি দেবে, যা আমরা কোনোভাবেই চাই না। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির […]