ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ৩টায় পুনরায় শুরু হতে যাচ্ছে। এর আগে গতকাল রোববার (২৬ এপ্রিল) অধিবেশন চলার সময়ে ডেপুটি স্পিকার সভার কার্যক্রম আজকের এই নির্ধারিত সময় পর্যন্ত মূলতবি ঘোষণা করেছিলেন। জানা গেছে, আজকের অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করার পাশাপাশি চলমান বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে […]
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যশোর সফরে যাচ্ছেন। রোববার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। তারেক রহমানের সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে। সফরসূচি অনুযায়ী, আজ সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। যশোরে […]
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান ত্যাগ করেছেন। দেশটি থেকে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আল–জাজিরা জানায়, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ওমান থেকে পাকিস্তানে পৌঁছান। গতকাল ইসলামাবাদ থেকে তিনি […]
দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ বিভাগে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় এসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, ঢাকা, […]
চট্টগ্রামের রাউজানে ফের রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া গেছে। তিন দিনের ব্যবধানে উপজেলায় নাছির উদ্দীন (৫৫) নামে আরও এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নিজ বাড়ির কাছেই হামলার শিকার হন তিনি। পুলিশের প্রাথমিক ধারণা, মাটি ও পাহাড় কাটা, চাঁদাবাজি এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র […]
২০২৫-২৬ অর্থবছরের উপবৃত্তি কার্যক্রমের আওতায় অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও ক্লাস আপডেটের সময়সীমা বৃদ্ধি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনায় এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে […]
সাভারের আশুলিয়ায় আলিফ ম্যানুফ্যাকচারিং নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করেছেন। এতে নবীনগর-চন্দ্রা সড়কের উভয় পাশে অন্তত ৫ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। রাত ১০ টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোশাক […]
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতায় ফিরেছে বিএনপি। অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রার নতুন যুগের সূচনা হয়েছে। একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ছিল বেশ গুরুত্বপূর্ণ। দেশের গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক শক্ত কাঠামোর ওপর দাঁড় করাতে সরকার ও বিরোধী দলের ভারসাম্যপূর্ণ অবস্থান লক্ষ্য করা গেছে এবারের সংসদে। […]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পে সম্পূর্ণ সরকারি অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভায় এ সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবিক বিবেচনায় প্রকল্পটি সম্পূর্ণ জিওবি অর্থায়নে বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় আলোচ্যসূচির ১৩ নম্বরে ছিল স্থানীয় সরকার বিভাগের আওতাধীন […]
বিদ্যুৎ ক্রাইসিস এবং ফুয়েল ক্রাইসিসের কারণে এই মুহূর্তে সোলার সিস্টেম জরুরি হয়ে পড়েছে বলে মনে করে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। রোববার (২৬ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম এমন মন্তব্য করেন। হাতেম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিল্পখাতে সোলার সিস্টেম ব্যবহারে নতুন বাস্তবতা তৈরি হলেও ব্যাটারি […]