ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দলের জয় নিশ্চিত হলেও আলোচনার কেন্দ্রে এসেছে একঝাঁক পরিচিত মুখের পরাজয়। জাতীয় রাজনীতি, টকশো, আন্দোলন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার কারণে তাদের ঘিরে আলোচনা ছিল অনেক। কিন্তু মাঠের ভোটের হিসাব বলছে ভিন্ন কথা। অনেক চেষ্টা সত্ত্বেও হেরে গেছেন অনেকেই। সারজিস আলম তরুণদের মধ্যে পরিচিত এই মুখ নির্বাচনের আগে আলোচনায় ছিলেন। […]
ভোটের পর এখন নতুন মন্ত্রিসভার অপেক্ষা। গেজেট জারির পর শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরা। এরপর শুরু হবে নতুন সরকারে গঠনের প্রক্রিয়া। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। ৩০০ আসনের বাংলাদেশ জাতীয় সংসদে […]
আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে সময়ের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নীহা-কে নিয়ে বিশেষ নাটক নির্মাণ করেছেন পরিচালক জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ শিরোনামের এই নাটকটি অবমুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। পরিচালক জানান, এটি মূলত একটি মিউজিক্যাল ড্রামা। এতে থাকছে দুটি গান, যা লিখেছেন সোমেশ্বর অলি ও আহমেদ রিজভী। সুর করেছেন যথাক্রমে […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ চীন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের অফিসিয়াল পেজে এ অভিনন্দন বার্তা দেয়। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়েছে। চীন জানিয়েছে, তারা […]
ভোটের মাধ্যমে আগামী ৫ বছরের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা সমাপ্ত শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম বলেন, আমরা গত রাত থেকেই ফলাফল ঘোষণা শুনছি। […]
বলিউড থেকে হলিউড নিজেদের অভিনয়ের জাদুতে দুই দুনিয়াতেই রাজত্ব করছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া-জোনাস। কাজের ব্যস্ততার মাঝেও তার পুরো পৃথিবী জুড়ে এখন কেবল মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস। তবে চার বছরের খুদে মালতির নিরাপত্তা নিয়ে ইদানীং বেশ দুশ্চিন্তায় দিন কাটছে এই বিশ্বসুন্দরীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা খোলামেলা কথা বলেছেন তার ব্যক্তিগত জীবন ও মেয়ের নিরাপত্তা […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের পর ২৯৯ আসনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হয়েছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—কাদের হাতে উঠছে আগামীর বাংলাদেশের নেতৃত্ব? আর কোন আসনে বিজয়ী হলেন হেভিওয়েট প্রার্থীরা। বিএনপির নেতৃত্বাধীন জোট ও জামায়াতে ইসলামীর ১১ দলীয় ঐক্যসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ভোটের লড়াইয়ে কে এগিয়ে? সারাদেশ থেকে পাওয়া ফলাফল ও বিজয়ীদের […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। একই বার্তায় বিএনপি ও তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। […]
সংসদীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক টুইট বার্তায় তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এবং গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে। একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার […]