ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত এমপি ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে সংসদ ভবন এলাকায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবি সদর দফতরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এদিকে শপথ গ্রহণের জন্য সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এদিন সকাল ৯টা থেকে সংসদ ভবনের […]
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার শপথ বাক্য পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এবার প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রী ও পরে মন্ত্রিপরিষদের […]
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের প্রথম নির্বাচিত সরকার আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। দীর্ঘ ১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। এর আগে সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের […]
সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করেছে। সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হবে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথই আগে পড়ানো হবে। […]
বিশিষ্ট সাংবাদিক ও বিএনপি পরিবার-এর আহ্বায়ক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দেশের প্রখ্যাত পত্রিকা দৈনিক দিনকাল-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রুমনের এই যোগদানকে সংশ্লিষ্ট মহল ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, তার নেতৃত্বে পত্রিকাটি নতুন দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্বের […]
চট্টগ্রামের কক্সবাজার থেকে ২২২ কি.মি দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, অগভীর এটি ভূমিকম্পটির গভীরতা ছিল মাটির নিচে ১০ কিলোমিটার। তবে কেউ এখন পর্যন্ত এটি অনুভব করার তথ্য জানাননি। সূত্র: ভলকানো […]
ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের মোট দায় বা ঋণের পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা, যা বিগত চার সংসদের তুলনায় সর্বোচ্চ। তবে এই ঋণের কারণে তাদের খেলাপি ঋণধারী বলা যাবে না- বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও […]
নতুন সরকারি বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’-এর প্রথম উপাচার্য হিসেবে প্রফেসর ড. এ এস মো. আবদুল হাছিবকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী এই নিয়োগ […]
নতুন মন্ত্রিসভার জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে–তা জানিয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, ‘সাধ্যমত’ তিনি তার দায়িত্ব পালন করবেন। তিনি বলেছেন, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করব। আমার সাধ্যমত, অতীতে যেভাবে কাজ করেছি সেই একইভাবে কাজ করব। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তার দপ্তরে প্রবেশের […]
টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে এই মাইলফলকে পা রাখলেন আফগানিস্তানের লেগ স্পিনিং জাদুকর। স্টাম্পে থাকা ডেলিভারিতে রিভার্স সুইপ খেলার চেষ্টা করলেন মুহাম্মাদ আরফান। ব্যাটে-বলে হলো না ঠিকঠাক। তবে গড়বড় হলো অন্য জায়গায়। ক্রিজের এতটাই গভীরে গিয়েছিলেন তিনি, শটের ফলো থ্রুতে তার ব্যাট গিয়ে ছোবল দিল স্টাম্পে। ব্যস! ভাঙা স্টাম্পে বেজে উঠল ব্যাটসম্যানের বিদায় ঘণ্টা। উড়ন্ত […]