জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান। বাসায় ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, এহসানুল মাহবুব জুবায়ের, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, […]
১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী দল-বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন এই মন্ত্রিসভার চেহারা কেমন হতে যাচ্ছে এবং সেখানে কারা জায়গা পেতে যাচ্ছেন, সেটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। নতুন মন্ত্রিসভায় দলের তরুণ নেতারা কতটা স্থান পাচ্ছেন এবং সমমনা দলগুলোকে রাখা হচ্ছে কি-না, […]
নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির নেতৃত্বাধীন সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ও সরকারের কার্যক্রমে ওয়াচডগ হিসেবে ভূমিকা রাখতে ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ১১ দলীয় জোট সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা কেমন হবে, এ বিষয়ে জানতে জামায়াতে ইসলামীর শীর্ষ আইনজীবী অ্যাডভোকেট […]
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।
বাংলা অভিধান অনুযায়ী ‘গোল্লা’ শব্দটির অর্থ শূন্য। তুচ্ছার্থে পরীক্ষায় খুব খারাপ ফল করা বোঝাতে ‘গোল্লা’ শব্দটি বহুল ব্যবহৃত। ভূ-রাজনৈতিক বাস্তবতা যাই হোক না কেন—বাংলাদেশের বিশ্বকাপ বর্জন একটি আত্মঘাতী, অর্বাচীন ও অধিকতর ক্ষতিকর সিদ্ধান্ত। যে সিদ্ধান্তের অন্যতম প্রধান কুশীলব বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের বেদনাদায়ক আখ্যানের শেষ অঙ্কে বুলবুল সাহেব লাহোর সফরে গিয়েছিলেন। […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভূমিধস বিজয় পাওয়া বিএনপি ৫০ শতাংশ এবং জামায়াতে ইসলামী ৩২ শতাংশ ভোট পেয়েছে। এনসিপি পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির তৈরি দলভিত্তিক প্রাপ্ত ভোটের হারসংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ইসির প্রতিবেদন সূত্রে […]
পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট […]
রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ ফেব্রুয়ারি) পবিত্র রমজান উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই […]
রমজান মানেই আত্মিক তৃপ্তি ও আত্মশুদ্ধির মাস। কিন্তু সদ্য মা হওয়া নারীদের ক্ষেত্রে রোজা রাখার সময় একটু বেশি মনোযোগ ও সতর্কতা জরুরি। কারণ এই সময় আপনার শরীর শুধু নিজের নয়, ছোট্ট নবজাতক বা গর্ভস্থ শিশুকেও পুষ্টি দিচ্ছে। তাই রোজা রাখার আগে ও সময় দু’জনে সুস্থ থাকতে কিছু বিশেষ যত্নবিধি জানা প্রয়োজন। প্রথমেই চিকিৎসকের সঙ্গে আলোচনা […]
কেন বসে আছ? কি দরকার বসে থাকার কোনো তপ্তহীন রোদ্দুরের আভাস নেই অথবা কায়া এখানে চারদিকের মিটিং মিছিল হলুদ খামের চিঠি দেখনি, দেখনি কোনো পথচারীর নির্বিকার হাটা গভীর ক্লান্ত সব, অপেক্ষার প্রহরে এলোমেলো সময় তবুও ভাবি, কেন স্বপ্ন দেখি একরাশ ভিড়ের মিছিলে। ওরা তো দলবেধে জড় হয় হাটে মাঠে অন্ধ কুঠুরি বা আলোর মশালে অথবা […]