শেরপুরের নালিতাবাড়ীতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারিয়ার সিফাত (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৌরসভার গড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত ওই এলাকার মাহফুজুর রহমানের ছেলে। তিনি পবিত্র কোরআনের একজন হাফেজ ছিলেন বলে পরিবার জানিয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে গোসল শেষে ভেজা শরীরে ঘরে […]
প্রতিবছরই ঈদযাত্রায় পঙ্গু হন, প্রাণ হারান বহু মানুষ। কেউ লঞ্চে, ট্রেনে, কেউ মোটরসাইকেলে, কেউ বাস-ট্রাক কিংবা অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন। এবার মোটরসাইকেল দুর্ঘটনা কিছুটা কমেছে। এর পেছনে একটি কারণ, জ্বালানি তেলের মূল্য ও সংকট। তেলের কারণে সড়কে মোটরসাইকেলের সংখ্যা কম থাকায় দুর্ঘটনাও কিছুটা কমেছে। কিন্তু তাতে সামগ্রিক চিত্র বদলায়নি। বরং অটোরিকশা বা ইজিবাইক দুর্ঘটনায় মৃত্যু […]
ঐতিহাসিক এক রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ভবনে এক জমকালো অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তাকে শপথবাক্য পাঠ করান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। গত ৫ মার্চের নির্বাচনে বালেন্দ্র শাহের তিন বছরের পুরনো দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ২৭৫ সদস্যের পার্লামেন্টে […]
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ধরে স্বাধীনতার মিথ্যা দলিল ও বয়ান তৈরি করেছে। নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে প্রকৃত ইতিহাসকে অস্বীকার করেছে। সব কিছুকে শুধু একজনের কৃতিত্ব হিসেবে দেখানোর চেষ্টা করেছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, তা আজ বিশ্বজুড়ে স্বীকৃত। […]
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনটি জাহাজকে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার (২৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘সেপাহ নিউচে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এ তথ্য জানায়। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্নীতিগ্রস্ত মার্কিন প্রেসিডেন্টের হরমুজ প্রণালী খোলা থাকার মিথ্যা দাবির পরিপ্রেক্ষিতে আজ সকালে বিভিন্ন দেশের তিনটি কন্টেইনার জাহাজ ফিরিয়ে […]
সমাজকল্যানমন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কৃষককে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা ও স্বচ্ছল করা কৃষক কার্ডের প্রধান লক্ষ্য। আগামী ১৪ই এপ্রিল থেকে সকল কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে। এটাও ফ্যামিলি কার্ডের মতো ধীরে ধীরে প্রতিটা উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে […]
ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ (বাসস) : আগামীকাল শনিবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল-২-এ এই বৈঠক অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অপরদিকে আগামীকাল শনিবার বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারী দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। […]
আলোচনা বা গবেষণার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে খাটো করে—এমন সতর্কবার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) ঢাকার রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাধীনতার চেতনা ধরে রেখে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে উল্লেখ করে তারেক […]
যশোর-নড়াইল মহাসড়কের ফতেহপুরে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরেছে। তবে এতে বাসটির সব যাত্রী নিরাপদে নামতে পেরেছেন। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। শুক্রবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। এতে দেখা যায়, বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে যশোরের […]
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় জেলা প্রশাসনের বিশেষ অভিযানে ৩০টি ড্রাম থেকে আনুমানিক ৬ হাজার লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (সকাল ১০টা ৪৫ মিনিটে) কমিশনার ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও বাংলাদেশ পুলিশের সদস্যরা অংশ নেন। তবে অভিযান […]