মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থার মধ্যে পাঁচ দিনের ব্যবধানে প্রায় দুই লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে তিনটি জাহাজ। এর মধ্যে একটি ইতোমধ্যে বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছেছে, আর বাকি দুটি আগামী বুধবারের মধ্যে আসার কথা রয়েছে। তিনটি জাহাজ মিলিয়ে মোট এলএনজি আসছে প্রায় ১ লাখ ৯৩ হাজার টন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে […]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, যদি আমরা এই পার্লামেন্টে জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারি, তবে তা জাতির জন্য খুবই হতাশাজনক হবে। শুক্রবার (২৭ মার্চ) সকালে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভার পর তিনি এ মন্তব্য করেন। তিনি […]
বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (২৭ মার্চ, নিউইয়র্কের স্থানীয় সময় ২৬ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ সমর্থন পুনর্ব্যক্ত করেন। বৈঠকে মহাসচিব নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশের ধারাবাহিক […]
ইরানে সাম্প্রতিক আক্রমণ ও পাল্টা আক্রমণের প্রেক্ষাপটে সৃষ্ট যুদ্ধাবস্থা বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত ইতোমধ্যেই ভয়াবহ পরিস্থিতির […]
সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট এ সংবাদ সংস্থা বলেছে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ড্রোন […]
রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুই শুটারকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, পল্লবীর যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার কিলিং […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে ঢাকার ২ সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হলেও দেশের ১১ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। একইসাথে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে দেশব্যাপী ৪২ জেলা পরিষদেও দেয়া হয়েছে নতুন প্রশাসক। তবে সবার নজরএবার স্থানীয় সরকার নির্বাচনে। সিটি […]
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে চারজন […]
এবার দুর্নীতিবাজদের বিষয়ে কড়া বার্তা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রথমবার সংসদ সদস্য হয়েই বিবিসির এক সময়কার তথ্য প্রযুক্তি বিজ্ঞানী সরকারের গুরুত্বপূর্ণ তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তাঁর একাধিক কর্মযজ্ঞ দেশবাসীর কাছে প্রশংসিত হয়েছে। শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করা ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত এই সংসদ […]
ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল। প্রথমার্ধেই তিন গোল হজম করে তারা। তবে বিরতির পর রক্ষণে জোর দিয়ে গোলপোস্ট অক্ষত রেখেছিল হামজা চৌধুরীরা। যে কারণে ভিয়েতনাম আর ব্যবধান বাড়াতে পারেনি। ৩-০ গোলে হারল বাংলাদেশ। ৮ মিনিটে সেট পিস থেকে ভিয়েতনাম গোলমুখ খোলে। সতীর্থের কাছ থেকে বল পেয়ে জাল কাঁপান […]