দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া। প্রায় এক দশক পর একটি একক নাটকে জুটি বেঁধেছেন এই দুই জনপ্রিয় অভিনয়শিল্পী। ক্যারিয়ারের শুরুর দিকে একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তৌসিফ-স্পর্শিয়া। পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব ছিল বেশ গভীর। তবে ২০১৬ সালের পর আর একসঙ্গে কাজ করা হয়নি তাদের। […]
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়া। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত ও নির্ভরযোগ্য বন্ধু। দুই দেশের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতা আরও সম্প্রসারিত হলে তা পারস্পরিক উন্নয়ন ও […]
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস গড়তে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের পুরুষ ও নারী জাতীয় দলের সাবেক ও বর্তমান সব অধিনায়ককে আজীবন সম্মান জানাতে ‘স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড’ বা ‘লাইফটাইম পাস’ দেওয়া হচ্ছে। এই কার্ডের মাধ্যমে তারা দেশের যেকোনো ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ সরাসরি গ্যালারিতে […]
যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশে পাঠানো সামরিক যন্ত্রাংশের দুটি চালান বেলজিয়ামে জব্দ করা হয়েছে। ইসরায়েলের জন্য সামরিক সরঞ্জাম বহনকারী কোনো উড়োজাহাজ বেলজিয়ামের মাটি স্পর্শ করা বা দেশটির আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা অমান্য করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের। ব্রিটিশ সংবাদমাধ্যম ডিক্লাসিফাইড, বেলজিয়ান এনজিও ভ্রেইডেসাক্টি, আইরিশ সংবাদমাধ্যম দ্য ডিচ এবং প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট বেলজিয়ামের […]
যেসব দেশ ও প্রতিষ্ঠান ইরানের জ্বালানি তেল কিনবে, তাদের ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বুধবার (১৫ এপ্রিল) এই সতর্কবার্তা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে বুধবার গিয়েছিলেন বেসেন্ট। সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বেসেন্ট এ কথা বলেন। খবর টাইমস অব ইসরায়েলের। মার্কিন অর্থমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে […]
জুলাই সনদ অনুযায়ী সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে আগামী ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল। ২ মের পরে ঢাকায় মহাসমাবেশ করা হবে বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মগবাজার আল ফালাহ মিলনায়তনে ১১ দল আয়োজিত চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি শীর্ষক সংবাদ সম্মেলনে এ […]
চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার সিএনবিসি-এর ‘ইনভেস্ট ইন আমেরিকা ফোরাম’-এ দেওয়া এক বক্তব্যে তিনি নিশ্চিত করেন যে ইরান “অবশ্যই” এই আসরে অংশ নেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা উড়িয়ে দিয়ে ইনফান্তিনো বলেন, ইরান তাদের […]
নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে মারুফা আক্তার (২৭) নামে এক নার্সকে নির্যাতনের একপর্যায়ে হাত পায়ের রগ কেটে দিয়েছেন তার পাষণ্ড স্বামী। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, ঘটনার পর অভিযুক্ত স্বামী আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মদন পৌরসদরের বাড়িভাদেরা রোডে একটি বাসায় এমন ঘটনা […]
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ সংসদীয় এলাকা সরাইলের হাসপাতাল নিজেই একটা রোগীর মতো বলে উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদে তিনি এ কথা বলেন। নিজ সংসদীয় এলাকার স্বাস্থ্য সেবার বেহাল দশা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের জন্য একটি হাসপাতাল […]
সাবেক জেলা ও দায়রা জজ এবং অন্তর্বর্তী সরকারের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সদস্য মো. মাসদার হোসেনের ‘আইনজীবী’ সনদ স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। গতকাল বুধবার বার কাউন্সিল ভবনে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ এপ্রিল দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা […]