বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান, সহপ্রধান নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে করা রিটের ফাইল হাইকোর্টে না নিয়ে রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগে অফিস সহায়ককে পুলিশে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে অ্যাটর্নি জেনারেল অফিস সহায়ক মো. ইমরান হোসেনকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল অফিসের […]
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুন নাসের খান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন,২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী আব্দুন নাসের খানকে তার অভোগ করা অবসর-উত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, […]
বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও আধ্যাত্মিক চর্চা অব্যাহত না থাকলে জাতি তার ইতিহাস ও শেকড় হারিয়ে ফেলবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও তা টিকিয়ে রাখতে নিজস্ব সংস্কৃতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘আমরা যে গণতন্ত্রের জন্য ১৬-১৭ বছর লড়াই করেছি, […]
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানার অফিসার ইনচার্জসহ (ওসি) ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, শ্যামপুর থানার অফিসার ইনচার্জ এম এ রউফ খানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে, রূপনগর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হাসান মাসুদকে […]
লেবানন ও ইসরায়েলের মাঝে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি। পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। লেবানন-ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর […]
ইরান যুদ্ধের জেরে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন (১০০০ কোটি) ডলার সহায়তার ঘোষণা দিয়েছে জাপান। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে- বাংলাদেশ, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া। বুধবার এশীয় নেতাদের সঙ্গে এক অনলাইন বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী সানাই […]
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলীয় ইশতেহার এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে জ্বালানি […]
রাজধানীর পরীবাগ ফুটওভার ব্রিজ। ব্যস্ততম সড়কের বুকে সংস্কারের অভাবে লোহার জং ধরা এক কাঠামো। এখন জীবন্ত এক ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে। যে ব্রিজটি হওয়ার কথা ছিল স্বস্তির প্রতীক, সেটি যেন নিঃশব্দে কোনো বড় দুর্ঘটনার অপেক্ষায় প্রহর গুনছে। সরেজমিনে দেখা যায়, অনেক জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। নিচ দিয়ে শোঁ শোঁ শব্দে বয়ে যাওয়া দ্রুতগামী […]
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ মহাসড়ককে আধুনিক ও নিরাপদ সড়কে রূপ দেওয়া হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। সেতুমন্ত্রী বলেন, হাইওয়ে ইমপ্রুভমেন্ট ফেজ-১ […]
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠেয় প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর ফলে আগামী ১৮ এপ্রিল পরীক্ষা হতে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি […]