লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে জুওয়ারা উপকূল থেকে গত কয়েক দিনে অন্তত ১৭ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে এক বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে ত্রিপোলি-ভিত্তিক চিকিৎসকদের একটি দল। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, ত্রিপোলি থেকে ১১৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই উপকূল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। […]
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রোববার (১৯ এপ্রিল) পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষের […]
সারা বিশ্বে জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত হরমুজ প্রণালি ঘিরে সংকট যেন কিছুতেই কাটছে না। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘিরে এক মাসের বেশি সময় ধরে চলা সংকট সমাধানে আশার আলো দেখা গেলেও তা মুহূর্তেই ম্রিয়মান হয়ে যাচ্ছে। হরমুজ প্রণালি খোলা আর বন্ধ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রশি টানাটানির অবসান কিছুতেই ঘটছে […]
ভাগ্য বদলানোর আশায় প্রতিবছর কয়েক লাখ প্রবাসী বিদেশি পাড়ি জমায়। সুস্থ শরীরে বিদেশে গেলেও প্রত্যেক মাসে কয়েকশ’ প্রবাসী লাশ হয়ে দেশে ফিরেন। আর বছর শেষে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় কয়েক হাজারে। বিভিন্ন দেশে কাজ করতে যাওয়া কর্মীদের মধ্যে প্রবাসে যাঁরা মারা যান, তাঁদের মধ্যে ৩১ শতাংশের অস্বাভাবিক মৃত্যু হয়। এর মধ্যে ১৬ শতাংশের মৃত্যু হয় […]
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। পুনর্নির্ধারিত এই দাম আগামীকাল (১৯ এপ্রিল) […]
আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে ভূমিকা রাখায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের বৈঠকের ফাঁকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের কাছে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামের সম্মেলন আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম-২০২৬ (এডিএফ) এ অংশ নিতে […]
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশসেবা করতেই দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে দেশসেবা করতেই দায়িত্ব নিয়েছেন। ভালোভাবে কাজ শুরু করতেই তার দায়িত্ব […]
হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দিয়ে ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটন তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দিনের শেষ নাগাদ এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, আজ প্রণালিটি বন্ধ থাকা সত্ত্বেও ইরানের সঙ্গে সংলাপ ‘বেশ […]
দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন বিভাগে দফায় দফায় এ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। একইসঙ্গে কিছু এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমলেও পরবর্তী সময়ে তা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। […]
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম (ডব্লিউএইচআরসিএফ) ২০২৬’-এর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি ইউনেস্কো-এপিসিআইসি-এর পক্ষ থেকে তাকে এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা […]