প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। তিনি ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে এগিয়ে আসার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। সকালে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম তার […]
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি ত্বরান্বিত করতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরো বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। রোববার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও […]
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কয়েক দফায় বেড়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এতদিন দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো না হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় সরকারকে। গতকাল জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার, যা আজ থেকে কার্যকর হয়েছে। তবে এই দাম বৃদ্ধিকে সামান্য দেখছেন বিদ্যুৎ […]
ইংলিশ ফুটবলে বর্ণবাদের কালো ছায়া আবারও ঘনিয়ে উঠল। এবার তার শিকার হয়েছেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। এমনটায় জানায় ব্রিটিশ গণমাধ্যম ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ইংলিশ চ্যাম্পিয়নশিপে ফ্র্যাটন পার্কে পোর্টসমাউথের বিপক্ষে খেলতে নেমেছিল লেস্টার সিটি। ইনজুরি থেকে ফিরে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন ২৮ বছর বয়সী হামজা চৌধুরী। ম্যাচের ৭১তম […]
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়েছে। বহিষ্কৃত দুই ছাত্রদল নেতা হলেন— ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপ এবং সদস্য নাফিউল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক […]
ফেনীতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। একসময়ের মধ্যে সর্বমোট ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি […]
দেশের ব্যবসায়ী সমাজের প্রকৃত প্রতিনিধিত্বকারী, কার্যকর ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-কে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১৯ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সরকারের কাছে তাদের […]
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে বসে গভীর রাত পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টা পর্যন্ত তিনি কার্যালয়ে অবস্থান করে দলীয় গুরুত্বপূর্ণ কাজ করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার […]
২০২৬ সালের হজ কার্যক্রমের আওতায় রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ১৯টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে পৌঁছেছেন ৭ হাজার ৬৩৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে ৩ হাজার ৩০৯ জন এবং সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইটের মাধ্যমে ২ হাজার ৭১৬ জন এবং ফ্লাই নাসের চারটি ফ্লাইটের মাধ্যমে ১ হাজার ৬০৯ জন সৌদি […]
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) একটি ফান্ড রাইজিং ইভেন্টে অংশ নেন কমালা। সেখানে তিনি বলেন, ট্রাম্প এমন যুদ্ধে জড়িয়েছেন, তাকে জড়িয়েছেন নেতানিয়াহু, আমাদের স্পষ্ট করছি— ট্রাম্প এমন যুদ্ধে জড়িয়েছেন, যেটি যুক্তরাষ্ট্রের জনগণ চায় না। এ […]