আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধীদের ধরতে রাজধানীজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বসিলায় ডিএমপির অস্থায়ী ক্যাম্পে এক অনুষ্ঠানে এই কথা জানান ডতিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘তালিকাভুক্ত সন্ত্রাসীদের ছবি প্রকাশ করা হবে। সাধারণ মানুষকে সন্ত্রাসীদের তথ্য দেয়ার আহ্বান জাাচ্ছি।’ […]
লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক প্রচেষ্টায় বুধবার এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তাদেরকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে […]
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর সভাপতি ইশরাক হোসেন (বামে) ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি। ছবি: সংগৃহীত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে সভাপতি এবং ড. কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় […]
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে ২ হাজার ৮৪২ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্যানুযায়ী […]
দেশের চলমান পরিস্থিতি ও বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এ প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী বলেন, সংসদ অধিবেশনে সরকারি দলের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করছি। কমিটির লক্ষ্য হবে, দলমতের ঊর্ধ্বে […]
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। এ সময় তিনি রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসাবান্ধব পরিবেশ ও অভ্যন্তরীণ বিশাল ভোক্তাবাজারের কথা উল্লেখ করেন। সরকারি এক হ্যান্ডআউটে জানানো হয়, বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (২২ এপ্রিল) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গ এক মতবিনিময় সভায় এ আহ্বান […]
দেশের কৃষি খাতে সেচ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এবং শহর ও গ্রামের মধ্যকার বৈষম্য দূর করতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, গ্রামের কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যেন পর্যাপ্ত বিদ্যুৎ পায়, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) […]
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নম্বরে ফোনকল পেয়ে নাটোর রেলস্টেশন থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে স্টেশনে ট্রেনটি থামলে ভুল করে নেমে পড়ে সে। পরে ফোনকল পেয়ে তাকে উদ্ধারের পর বাবা এসে তাকে নিয়ে যান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল) বিকেলে […]
রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে চলতি মাস এপ্রিলেও। এই মাসের প্রথম ২২ দিনে প্রায় ২.৪২ বিলিয়ন (২৪১ কোটি ৭০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বাজারদর অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৪৮৭ কোটি ৪০ লাখ টাকা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক সূত্র এই তথ্য জানিয়েছে। সূত্র জানায়, […]
রাজশাহীতে তীব্র গরম,ভয়াবহ লোডশেডিং ও মশার অত্যাচারে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে। কোন কাজই ঠিকমতো করা সম্ভব হচ্ছে না। চলতি বৈশাখ মাস শুরু হওয়ার পর থেকে তীব্র গরমে হাঁসফাঁস করছে রাজশাহীর বাসিন্দারা। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত তিনদিন ধরে রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার রাজশাহীতে […]