দেশে লোডশেডিং হচ্ছে, গ্রামে ভয়াবহ লোডশেডিং হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রীকে বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে সংকট মোকাবিলায় বড় ধরনের ড্রাইভ দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা […]
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও চারজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দেড় মাসে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৩৪ জনে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য […]
আসন্ন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি প্রদান সাপেক্ষে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরম পূরণ ও ফি পরিশোধের সময়সীমা বাড়ানো হয়েছে, যা সোনালী সেবার মাধ্যমে […]
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, শুধু ভিটামিন বা সম্পূরক খাদ্য দিয়ে একটি সুস্থ জাতি গঠন সম্ভব নয়। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের ভূমিকা অনন্য এবং দীর্ঘমেয়াদি। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মিলনায়তনে জাতীয় পুষ্টি […]
দেশে গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) প্রদত্ত সেবাসমূহ আরও কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সংস্থাটির মতে, বৈশ্বিক প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় টিকে থাকতে বিডিরেনের সহায়তা অপরিহার্য। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইউজিসি অডিটরিয়ামে বিডিরেন আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট ২০২৬: ইউজিসি-বিডিরেন-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার মাধ্যমে গবেষণা ও শিক্ষার মানোন্নয়ন’ […]
দেশে হামের রোগী বাড়তে থাকায় সরকারি হাসপাতালগুলোকে রোগী ফেরত না দিয়ে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শয্যা সংকটের কারণ দেখিয়ে কোনও রোগীকে অন্য জায়গায় পাঠানো যাবে না বলে জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মহাখালী কার্যালয় থেকে ২১ এপ্রিল জারি করা এ নির্দেশনার বিষয়টি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। […]
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের সংকটে ত্রাহি অবস্থা। যদিও দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। দেশে ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুদের কথা জানিয়েছে সরকার। বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির চেষ্টা করছে। যদিও পেট্রোল পাম্পগুলোতে যানবহনের দীর্ঘ সারি। চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের। […]
ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধের অংশ হিসেবে এ পর্যন্ত ৩১টি জাহাজকে গতিপথ পরিবর্তন অথবা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার (২২ এপ্রিল) জানিয়েছে, এসব নৌযানের বেশিরভাগই জ্বালানি তেলের ট্যাংকার। এছাড়া ৩টি ইরানি জ্বালানি তেলবোঝাই ট্যাংকার জব্দেরও দাবি করছে যুক্তরাষ্ট্র। মালয়েশিয়া ও শ্রীলঙ্কার আশপাশের গভীর সমুদ্র থেকে ইরানের পতাকাবাহী তিনটি ট্যাংকার […]
দেশের আরও এক হাজার মাদরাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী […]
ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে মন্ত্রী এ আগ্রহের কথা জানান। এ সময় ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত জানান। ড. সুসান […]