সারা দেশে একযোগে আঘাত হানতে তীব্র কালবৈশাখী ঝড়। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এক জরুরি বার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো সময় দেশের আটটি বিভাগেই কালবৈশাখীর তাণ্ডব শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সতর্কবার্তায় বলা হয়, এই সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, […]
গত বছরের তুলনায় সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নের ফলে গত দুই মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন […]
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং বর্তমানে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। খুব দ্রুত জ্বালানি সংক্রান্ত সমস্যা পুরোপুরি কেটে যাবে বলেও এসময় তিনি […]
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের (Rosatom) মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম […]
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়ার এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে […]
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছে সবচেয়ে আলোচিত ও ব্যয় বহুল প্রকল্প পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আজ বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। জ্বালানি লোডিংয়ের মাধ্যমে রূপপুর প্রকল্প উৎপাদন প্রক্রিয়া শুরু করবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম শুরু উদ্বোধনের মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক […]
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. ফরহাদ সিদ্দিককে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক নিয়োগ দিয়েছে সরকার। তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে এই অতিরিক্ত সচিবের চাকরি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল […]
ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা ইউনিট পুনরায় চালু হয়েছে। ফলে কেন্দ্রটির দুই ইউনিট থেকেই আবার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে বন্ধ ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হতে থাকে। এর ফলে সাম্প্রতিক সময়ে যে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাদেশ […]
রংপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেছেন, রংপুরের অন্যতম প্রধান সমস্যা মাদক। এই সমস্যা শুধু রংপুরে নয়, সারা দেশেই বেড়ে গেছে। মাদকের সঙ্গে অন্যান্য অপরাধ যুক্ত হয়ে অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। সাংবাদিকদের সহযোগিতা নিয়ে রংপুরকে মাদকমুক্ত করতে কাজ করা হবে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মহানগর পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব […]
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে প্রধানমন্ত্রীর কাছে বিশেষ উদ্যোগ হিসেবে ‘কার্ড’ চালুর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, দেশে বিভিন্ন সমস্যার সমাধানে সরকার বারবার ‘কার্ড’ পদ্ধতি চালু করছে, তাই বড় সমস্যা চাঁদাবাজি ও দুর্নীতি দমনে এমন কার্ড চালু করা যেতে পারে। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় […]