যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, সরকার দেশের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের ৬৪ জেলায় ক্রীড়া গ্রাম নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনার আওতায় ক্রিকেটের উন্নয়নের ব্যবস্থাও রাখা হবে। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের […]
চলচ্চিত্র জগতের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। কাজের চেয়ে ব্যক্তিজীবন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির কারণে তিনি প্রায়ই খবরের শিরোনামে থাকেন। তবে এবারের শিরোনামটি একটু স্নিগ্ধ আর প্রশান্তির। দীর্ঘ তপ্ত রোদের পর ঝুম বৃষ্টির মাতম যখন প্রকৃতিকে শীতল করেছে, সেই বৃষ্টির আনন্দে নিজেকে উজাড় করে দিলেন এই অভিনেত্রী। পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি […]
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে হওয়া সাক্ষাতে তারা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। ঢাকার সুইস দূতাবাস এক বার্তায় জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রদূত সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক, বহুপাক্ষিক ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার গুরুত্ব তুলে ধরেন। রোহিঙ্গা […]
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বর্তমান সরকারের একটি ‘ফ্লাগশিপ কর্মসূচি’। কীভাবে এটা নির্ভুলভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে কর্মপদ্ধতি ঠিক করতে আমরা বসে ছিলাম। সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। মন্ত্রী […]
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বিশেষ করে বায়োটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক শিক্ষা খাতে বাংলাদেশের শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করতে চায় দেশটি। সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম […]
বাংলাদেশ ও তুরস্ক দুই দেশের বিদ্যমান ব্যবসার প্রসার এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক আরও সম্প্রসারণ করতে চায় তুরস্ক। সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বৈঠককালে তুরস্কের […]
মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় […]
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদেরসঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। সোমবার (২৭ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সর্বদা পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, ১৯৭১ সালের […]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। জাতির কাছে আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই ঘোষণা দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাব দেন মন্ত্রী। নোয়াখালী-২ আসনের […]
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট […]