গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একই দিন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন তিনি। হোয়াইট হাউসের এ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে রাজা চার্লস তার সঙ্গে একমত পোষণ করেছেন। বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি […]
প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নয়নের ধারাবাহিকতায় পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি সম্পৃক্ত অপরাধ। প্রতিনিয়ত সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। ব্ল্যাকমেইলিংসহ নানা ধরনের প্রতারণার শিকার হচ্ছে মানুষ। তাই এবার স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব উঠতে পারে চলতি বছরের পুলিশ সপ্তাহে। আগামী ১০ মে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে চার দিনের […]
দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার ও বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট […]
মৌলভীবাজারে পাহাড়ি ঢলে গোগালিছড়া ও বালিয়াছড়ার বাঁধ ভেঙে প্রায় ৩০ গ্রাম প্লাবিত ও ৬শ হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাত থেকে মুষলদারে বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার মানুষের এসব ক্ষতি হয়েছে। কুলাউড়া উপজেলার গোগালি ছড়া বাঁধ ভাঙনে কুলাউড়া সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করেরগ্রাম, মিনারমহল, সৈয়দপুর,গাজিপুর, […]
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন (ওপেক) এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বৈশ্বিক তেলের সরবরাহ নিয়ন্ত্রণ ও বাজারে মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যেই এই জোট কাজ করে আসছিল। ইউএইর এই সিদ্ধান্ত স্বল্পমেয়াদে বাজারে অস্থিরতা তৈরি করতে পারে, পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি খাতে কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিতও দিচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম জাজিরা জানিয়েছে, ইউএইর এই […]
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘১৭ বছরের দুনীতি, ধ্বংস, অপকর্ম, জঞ্জাল দুই মাসেই দূর করা সম্ভব না। একটু সময় লাগবে।’ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের সাটুরিযা উপজেলার ছনকা উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদী ভাঙন […]
গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৭ বছরের শাসনামল নিয়ে কঠোর সমালোচনা করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ওই সময় রাষ্ট্রীয় বিভিন্ন খাতে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে প্রাতিষ্ঠানিক দুর্বলতা তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি নতুন প্রজন্মকে দেশের রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় […]
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎ সংকট মোকাবিলার জন্য অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দের আবেদন করেছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের বাসিন্দাদের কষ্ট লাঘবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়ে দিয়েছিলেন আধা সরকারি সুপারিশপত্র বা ডিও লেটার। স্থানীয় এই সংসদ সদস্যের ডিওতে মিলেছে সাড়া। অতিরিক্ত ৭ মেগাওয়াট বরাদ্দে চলমান ঘাটতি পূরণের […]
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা কিছু সম্পদ আছে, তার বড় একটি অংশই এখনো ‘আন্ডার ইউটিলাইজড’ বা পুরোপুরি কাজে লাগানো হচ্ছে না। জনস্বাস্থ্য উন্নয়নে এই পরিস্থিতির পরিবর্তন এবং একাডেমিক গবেষণার সঙ্গে সরকারি নীতিমালার সমন্বয় জরুরি। মঙ্গলবার (২৮ এপ্রিল) […]
শ্রমবান্ধব কর্মপরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রতিটি শ্রমিকের জন্য ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা জানান। মাহদী আমিন বলেন, শিল্প খাতে শ্রমিকের […]