কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠলে সেটিকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়তে পারে। এমন পরিস্থিতির পরিণতি ভয়াবহ হতে পারে, এমনকি মানবজাতির বিলুপ্তিও ঘটতে পারে বলে সতর্ক করেছেন এআই প্রযুক্তির অন্যতম পথিকৃৎ ও ‘এআইয়ের গডফাদার’ হিসেবে পরিচিত জিওফ্রি হিন্টন। হিন্টনের মতে, নিরাপদ ও নিয়ন্ত্রণযোগ্য অতিবুদ্ধিমান এআই তৈরির বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো বৈজ্ঞানিক […]
ইতিহাসের সাক্ষী প্যারিসের বাস্তিল চত্বর। ফরাসি বিপ্লব ও স্বাধীনতার প্রতীকের সঙ্গে জড়িয়ে থাকা এই চত্বরেই এবার দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের পতাকা। সারি সারি বাঁশের দণ্ডে উড়ছে ১৯৫টি দেশ ও পর্যবেক্ষক রাষ্ট্রের পতাকা। সেই সারিতে রয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকাও। তবে এই পতাকাগুলো সাধারণ নতুন কাপড় দিয়ে তৈরি নয়। প্রতিটি পতাকা তৈরি হয়েছে ব্যবহৃত ও পরিত্যক্ত […]
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও নির্বাচনি প্রতিশ্রুতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পাস হলে র্যাব নামে আর কোনো বাহিনীর অস্তিত্ব থাকবে না। এর পরিবর্তে নতুন বাহিনী হিসেবে এসআরবি কার্যকর হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এসআরবি […]
পেশাগত যোগাযোগ বা নেটওয়ার্কিংয়ে আত্মবিশ্বাসের ঘাটতির কারণে জেনারেশন জি বা জেন–জির ৭২ শতাংশ পেশাজীবী সম্ভাব্য ক্যারিয়ার সুযোগ থেকে পিছিয়ে পড়ছেন। পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। গবেষণায় দেখা গেছে, অন্যকে বিরক্ত করার ভয়, বিচার হওয়ার আশঙ্কা এবং যোগাযোগের সময় নিজেকে কৃত্রিম মনে হওয়ার চিন্তা তরুণদের পেশাগত নেটওয়ার্ক তৈরিতে বাধা দিচ্ছে। […]
সরকারপ্রধান হয়েও দাফতরিক নিয়মের বাইরে থাকছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মতো তিনিও এখন দিচ্ছেন ডিজিটাল হাজিরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে নিজের দফতরে প্রবেশের আগে নির্ধারিত ডিজিটাল পদ্ধতিতে উপস্থিতি নিবন্ধন করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, অফিসে প্রবেশের পাশাপাশি কর্মদিবস শেষে কার্যালয় ছাড়ার সময়ও নির্ধারিত নিয়মে হাজিরা দেওয়ার […]
বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনার ও মার্কেটারদের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় আসছেন আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত অধ্যাপক ফিলিপ কটলার।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টায় ফেসবুক লাইভে ‘এআই যুগে মার্কেটিং কীভাবে বদলে যাচ্ছে’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন তিনি। আইডিয়েন কনসালটিংয়ের আয়োজনে অনুষ্ঠানে ফিলিপ কটলারের সঙ্গে আলোচনা করবেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক। অনুষ্ঠানে কি-নোট বক্তা হিসেবে থাকবেন […]
ইমরান তাহির তাঁর ছেলেকে ধন্যবাদ দিতেই পারেন। ছেলের অনুপ্রেরণাতেই যে এই বয়সেও খেলে যাচ্ছেন, আর সেই খেলতে খেলতেই গড়েছেন নতুন রেকর্ড। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আজ সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়া বোলার হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই লেগ স্পিনার। প্রভিডেন্সে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে […]
দুর্নীতিবাজ যতই প্রভাবশালী হোক, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান […]
উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত করতে চার সদস্যের কমিটি গঠন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে ‘উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগসংক্রান্ত কমিটি’ গঠনের […]
জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজকের এই হারে প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপে খেলার বাংলাদেশের স্বপ্নও শেষ হয়ে গেল। আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে এই ম্যাচে জিতে সেমিফাইনালে উঠতে হতো বাংলাদেশকে। কিন্তু অভিজ্ঞতা ও শক্তির দিক […]