সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই জাদুঘর নির্মাণের কাজ ছিল ‘আক্ষরিক অর্থেই একটি যুদ্ধের মতো’। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফারুকী লেখেন, “মন্ত্রণালয়ের শত শত কাজের মধ্যে জুলাই জাদুঘরের কাজ এক বছরের মধ্যে একটি কাঠামোতে নিয়ে আসা ছিল আক্ষরিক অর্থেই যুদ্ধ। […]
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে এমন একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, যার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব যে বাংলাদেশ যেন কখনোই আবার কোনো পরনির্ভরশীল রাষ্ট্রে ফিরে না যায়। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখতে মন্ত্রণালয় সক্রিয় ভূমিকা পালন করছে। বুধবার (৫ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমির আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত […]
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রীতির সঙ্গে তার সম্পর্ক কখনোই বন্ধুত্বের গণ্ডি ছাড়ায়নি। সম্প্রতি বম্বে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, তিনি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি। প্রীতি জিনতা তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং […]
জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন কি–বোর্ডিস্ট, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরব। প্রথম সন্তানের বাবা হয়েছেন তিনি। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকার গুলশানের একটি হাসপাতালে তাঁর স্ত্রী সূচনা তাসনীম একটি কন্যাসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। বুধবার (৫ আগস্ট) সকালে সুখবরটি নিশ্চিত করেন জাহিদ নিরব। তিনি জানান, পরিবারের নতুন সদস্যকে ঘিরে […]
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সুঙ্গাই গোলক শহরের শান্তিফাপ স্টেডিয়ামে একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন ফুটবলার। মঙ্গলবার (৪ আগস্ট) গোলক এফএ কাপের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যামকোল্টস ও আবু এক্স নং সিরিন। থাইল্যান্ড ও মালয়েশিয়ার অপেশাদার ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টটির ম্যাচ চলাকালে প্রবল মৌসুমি বৃষ্টি […]
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘আপনার দলের লোকেরাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। তারাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে।’ বুধবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ […]
বিশ্ব বক্স অফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে সোনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওসের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড অভিনীত এই সুপারহিরো চলচ্চিত্রটি মুক্তির মাত্র ছয় দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১ বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার আয়ের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে বলে দাবি করা হচ্ছে। চলচ্চিত্র ব্যবসার ইতিহাসে এত অল্প সময়ে ১ বিলিয়ন ডলার আয়ের নজির […]
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মানেই মার্জিত ব্যক্তিত্ব ও স্নিগ্ধ উপস্থিতি। তবে সঞ্জয় লীলা বানসালির ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির শুটিং শুরুর আগে চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবে নিজের স্বভাবের সম্পূর্ণ বিপরীত একটি অনুশীলন করেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ অভিনেত্রী ও অভিনয় প্রশিক্ষক জয়তী ভাটিয়া। জয়তী ভাটিয়ার ভাষ্য অনুযায়ী, ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাম-লীলা’ […]
ওমানের সঙ্গে ভবিষ্যৎ নৌ চলাচল ব্যবস্থা নিয়ে সম্ভাব্য কোনো সমঝোতা হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে একটি অবহিত সূত্রের বরাতে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে ভবিষ্যৎ নৌ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনা কেবল তেহরান ও মাসকাটের মধ্যে হচ্ছে এবং এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো […]
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে তাদের অ্যাক্টিভিস্টদের প্রচারণার জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘তারা বলে ডিসেম্বর মাসে দেশে আসবে। আমরা অপেক্ষা করে আছি, দেশে আসেন। ইনশাল্লাহ রাজপথে দেখা হবে।’ বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক […]